
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নে বিএনপির তৃণমূল সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে সেলিমাবাদ ডিগ্রি কলেজ মিলনায়তনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে সদ্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি নেতা সোমনাথ দে বলেন, “সাংগঠনিক শক্তি মজবুত করতে ঐক্যের বিকল্প নেই। এখন আর দ্বিধা-বিভক্তি নয়, সকল ধরনের গ্রুপিং রাজনীতি পরিহার করে জাতীয়তাবাদী শক্তির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। নেতা-কর্মীদের একসঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে হবে। আমরা কোনো ব্যক্তির লোক নই, আমরা সবাই বিএনপির কর্মী। আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় নিশ্চিত করতে হবে।”
দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান ডিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা বিএনপির সহ-সভাপতি এফ এম শামিম আহসান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, বিএনপি নেতা মশিউর রহমান শফিক, প্রভাষক রাসেল আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, ফিরোজ শাহ তালুকদার, উপজেলা মহিলা দলের সভাপতি শাহিন ফেরদৌসি হ্যাপি, বিএনপি নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল, দৈবজ্ঞহাটীর সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট খান কেরামত আলী এবং পঞ্চকরণের সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেকসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
সভাটি সঞ্চালনা করেন দৈবজ্ঞহাটী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলম পারভেজ লিটন।
কর্মীসভায় দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে ঐক্য সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
মন্তব্য করুন