রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

বিরোধীদলীয় নেতার বক্তব্য শুনে পুরো সংসদ টেবিল চাপড়ে সমর্থন জানাল

ঢাকা অফিস
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৩:২৯ পিএম
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শনিবার (২৭ জুন) পুনরায় শুরু হয়েছে। সকাল ১১টা ২ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

অধিবেশনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি সংসদকেন্দ্রিক গণতন্ত্র, সরকার ও বিরোধী দলের পারস্পরিক সহযোগিতা, স্বাধীন পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক সংস্কার এবং আন্তর্জাতিক চুক্তিতে স্বচ্ছতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তার বক্তব্য শেষে সরকারি ও বিরোধী দলের সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান।

বক্তব্যের শুরুতেই ডা. শফিকুর রহমান বলেন, একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক সম্মান, সহনশীলতা এবং গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতি অপরিহার্য।

তিনি বলেন, জাতীয় স্বার্থে উভয় পক্ষের যৌথভাবে কাজ করার মানসিকতা দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।

বিরোধীদলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী সম্প্রতি যে দুটি রাষ্ট্র সফর করেছেন, সেগুলো বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুপ্রতিম দেশ। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে বিরোধী দল সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে।

দেশের অর্থনীতি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ আমদানিনির্ভর দেশ; রপ্তানির তুলনায় আমদানি বেশি। তৈরি পোশাক শিল্প ও বৈদেশিক কর্মসংস্থান বর্তমানে প্রধান রপ্তানি খাত হলেও রপ্তানি বহুমুখীকরণের সুযোগ রয়েছে। এ লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর সফরে এসব বিষয় গুরুত্ব পেয়েছে বলে আশা প্রকাশ করেন।

বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ চুক্তি সংসদে উপস্থাপনের ওপরও জোর দেন বিরোধীদলীয় নেতা। তার মতে, এতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে এবং সরকার ও জনগণের মধ্যে আস্থা বাড়বে।

তিনি বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত এবং স্বাধীন পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। সব চুক্তি পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

সংসদের কার্যকারিতা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু হওয়া উচিত জাতীয় সংসদ। সংসদকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয়। তিনি সরকারি ও বিরোধী দলের মধ্যে গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার আহ্বান জানান।

বক্তব্যের শেষ পর্যায়ে ডা. মো. শফিকুর রহমান প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সরকারের সফলতা কামনা করেন। একই সঙ্গে তিনি অধিবেশনে উত্থাপিত প্রস্তাবের প্রতি সমর্থন জানান এবং জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দলের যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে ইরানের ড্রোন হামলা

ইউরোপীয় পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

চাঁচড়া ইউনয়ন কৃষকদলের  কর্মী সভা অনুষ্ঠিত

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

মোরেলগঞ্জে বিএনপির কর্মী সভায় সোমনাথ দে,সাংগঠনিক শক্তি মজবুত করতে ঐক্যের বিকল্প নেই

যশোরে একটি দস্যুতা মামলায় ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

কপিলমুনিতে মহিদুল গাজীর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও পথসভা

বিশ্বব্যাংক বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে

দেশের স্বার্থে কেউ দালালি করবেন না : রাশেদ খান

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

ঝালকাঠিতে মিলন হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিত ২৮ দল, বাকি ৪ টিকিটের লড়াই জমে উঠেছে

প্রধানমন্ত্রী / মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি

রাজস্ব ঘাটতি কমাতে পশ্চিমাঞ্চলের আরও ১১টি ট্রেন ইজারার উদ্যোগ

রাবিতে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় দুই দিনব্যাপী তায়কোয়ানডো প্রতিযোগিতা শুরু

ঘন ঘন ভূমিকম্প কি কিয়ামতের আলামত? হাদিসে যা বলা হয়েছে

আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

আর্জেন্টিনার সামনে কেপ ভার্দের চ্যালেঞ্জ

X