মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর জামায়াতের হামলার অভিযোগ

ঢাকা অফিস
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১২:৫৫ পিএম
ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর জামায়াতের হামলার অভিযোগ ¦ ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে সংঘর্ষ ও হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জুন) জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের একটি বিক্ষোভ মিছিলের পর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ এলাকায় জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য চলাকালে সাংবাদিকদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়।

পরবর্তীতে সাংবাদিকদের “আওয়ামী দোসর” আখ্যা দেওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজন সাংবাদিক প্রতিবাদ জানালে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। একপর্যায়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী এবং দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় আহত একজন সাংবাদিকের মুখ দিয়ে রক্তপাত হতে দেখা যায়। পরে উপস্থিত সাংবাদিকরা তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা ও উপস্থিতরা হস্তক্ষেপ করেন।

এ বিষয়ে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদের সদস্য মুজিবুর রহমান খান বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তার দাবি, আমাদের কর্মসূচিতে বহিরাগতরাও ঢুকে গিয়ে এমন পরিস্থিতি তৈরি করতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল নকল ঠেকাতে কঠোর পদক্ষেপের ঘোষণা শিক্ষামন্ত্রীর

দেশের ৮ জেলায় ঝড়ের আভাস

হুলিয়ান আলভারেজ আতলেতিকো মাদ্রিদ ছাড়ছেন

লোহাগাড়ায় বাস দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

নাশকতা, অপরাজনীতির বিরুদ্ধে যশোরে যুবদলের বিক্ষোভ

আবারও বাড়লো সোনার দাম

জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া

ইউরোপজুড়ে তাপপ্রবাহে ফ্রান্সে ১৮ জনের মৃত্যু

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর জামায়াতের হামলার অভিযোগ

সাভার-আশুলিয়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৩ জন আটক

ভারতের লক্ষ্ণৌতে অগ্নিকাণ্ডে ১২ শিশুসহ ১৪ জনের প্রাণহানি

সতর্কতায় ডিএমপি, রাজনৈতিক দল ও মহররম ঘিরে নিরাপত্তা জোরদার

পেনাল্টি মিস করেও ম্যাচের নায়ক হয়েছেন লিওনেল মেসি

দেশের ১৫ জেলায় ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ধানমন্ডি ৩২ এলাকায় কড়া নিরাপত্তা

হল্যান্ডের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে নরওয়ে

মেসির রেকর্ডে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম বৈঠক / মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রোনালদোকে ছাড়িয়ে ক্লোসার পাশে এমবাপে, মেসিকে ছোঁয়ার হাতছানি

X