
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা পরিকল্পনা এবং অপপ্রচার ও শিষ্ঠাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যশোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১ টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, নাজমুল হোসেন বাবুল, আরিফ হোসেন, সিনিয়র সদস্য সাইদুর রহমান বিপুল, কামরুজ্জামান বিদ্যুৎ, শহিদুল ইসলাম লিয়ন, কামরুল হাসান চুন্নু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমির ফয়সল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, যুগ্মআহবায়ক আলী হায়দার রানা, নগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদ, প্রমুখ।
মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গনে সংক্ষিপ্ত বক্তব্য দেন, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানা। নেতৃবন্দ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা পরিকল্পনা এবং অপপ্রচার ও শিষ্ঠাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যশোরে মাঠে থাকবে জেলা যুবদলের নেতাকর্মীরা। কোনো ধরণের সন্ত্রাস, নাশকতা ও অপরাজনীতির সুযোগ যশোরে হবে না বলেও নেতৃবৃন্দ উল্লেখ করেন।
মন্তব্য করুন