মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

সাভার-আশুলিয়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৩ জন আটক

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১২:৪১ পিএম
সাভার-আশুলিয়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৩ জন আটক

সাভারে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে সাভার ও আশুলিয়া এলাকা থেকে মোট ১৩ জনকে আটক করেছে পুলিশ।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য অস্থিতিশীলতা এড়াতে গত সোমবার থেকেই ঢাকা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়। পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল, ব্যানার প্রদর্শন এবং দলীয় পতাকা উত্তোলনের পরিকল্পনা করছিল বলে তথ্য পাওয়া যায়। সেই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ আওতায় সাভার এলাকায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৮ জেলায় ঝড়ের আভাস

হুলিয়ান আলভারেজ আতলেতিকো মাদ্রিদ ছাড়ছেন

লোহাগাড়ায় বাস দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

নাশকতা, অপরাজনীতির বিরুদ্ধে যশোরে যুবদলের বিক্ষোভ

আবারও বাড়লো সোনার দাম

জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া

ইউরোপজুড়ে তাপপ্রবাহে ফ্রান্সে ১৮ জনের মৃত্যু

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর জামায়াতের হামলার অভিযোগ

সাভার-আশুলিয়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৩ জন আটক

ভারতের লক্ষ্ণৌতে অগ্নিকাণ্ডে ১২ শিশুসহ ১৪ জনের প্রাণহানি

সতর্কতায় ডিএমপি, রাজনৈতিক দল ও মহররম ঘিরে নিরাপত্তা জোরদার

পেনাল্টি মিস করেও ম্যাচের নায়ক হয়েছেন লিওনেল মেসি

দেশের ১৫ জেলায় ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ধানমন্ডি ৩২ এলাকায় কড়া নিরাপত্তা

হল্যান্ডের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে নরওয়ে

মেসির রেকর্ডে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম বৈঠক / মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রোনালদোকে ছাড়িয়ে ক্লোসার পাশে এমবাপে, মেসিকে ছোঁয়ার হাতছানি

টিভিতে আজকের খেলার সূচি

X