মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

বদলির পরও সাদুল্লাপুরে বহাল এসিল্যান্ড জসিম

মো. তানভীর রহমান, গাইবান্ধা
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৭:১৭ পিএম
ছবি: প্রতিনিধি।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অর্পিত (সরকারি) সম্পত্তি অধিগ্রহণে কোটি টাকার ক্ষতিপূরণ বিতর্ক এবং সাংবাদিক হেনস্তার অভিযোগে আলোচিত সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন পদোন্নতি ও বদলির আদেশ জারির পরও কর্মস্থলে বহাল রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, বদলির নির্দেশ কার্যকর না হওয়া, প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিনের বিতর্ক এবং সাম্প্রতিক সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগের কারণে তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে বদলির আদেশের পরও তিনি কেন দায়িত্বে রয়েছেন, তা নিয়েও জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের ২০ এপ্রিল জারি করা এক প্রজ্ঞাপনে মো. জসিম উদ্দিনকে রংপুরের কাউনিয়া উপজেলায় বদলি করা হয়। একই আদেশে কাউনিয়ার সহকারী কমিশনার (ভূমি) অংকন পালকে সাদুল্লাপুরে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ থাকলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি নতুন কর্মস্থলে যোগদান করেননি বলে জানা গেছে।

এর আগে গত ২৪ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি লাভ করেন। ৩৮তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা ২০২৪ সালের ৩ অক্টোবর সাদুল্লাপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। পরে তিনি সুন্দরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত এসিল্যান্ড হিসেবেও দায়িত্ব পালন করেন।

স্থানীয়দের অভিযোগ, দায়িত্ব পালনকালে ভূমি প্রশাসনের বিভিন্ন কার্যক্রমকে কেন্দ্র করে সেবাপ্রত্যাশীদের মধ্যে অসন্তোষ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সরকারি খাস জমি, সরকারি সম্পদ সংরক্ষণ, নামজারি এবং ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

সম্প্রতি ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া মৌজায় সরকারের ১/১ খতিয়ানের অর্পিত ‘ক’ তফসিলভুক্ত সম্পত্তি ব্যক্তি মালিকানাধীন দেখিয়ে প্রায় তিন কোটি টাকা ক্ষতিপূরণ উত্তোলনের অভিযোগ নতুন করে আলোচনায় আসে। একই সম্পত্তি বিষয়ে ভূমি প্রশাসনের দুটি পরস্পরবিরোধী প্রতিবেদনের বিষয়টিও জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে।

এ বিষয়ে তথ্য সংগ্রহ ও বক্তব্য নিতে গত ১৮ জুন সাদুল্লাপুর উপজেলা ভূমি কার্যালয়ে যান যমুনা টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ এবং সময় টেলিভিশনের প্রতিবেদক হেদায়েতুল ইসলাম বাবু। সাংবাদিকদের অভিযোগ, এ সময় এসিল্যান্ড জসিম উদ্দিন তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, বুম ও ক্যামেরা সরিয়ে দেন এবং কার্যালয় ত্যাগ করতে বলেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। অভিযোগের সত্যতা যাচাইয়ে গত রোববার গাইবান্ধা সার্কিট হাউসে তদন্ত পরিচালনা করেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আশরাফুল ইসলাম। তদন্তকালে সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করা হয় এবং ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার নথিপত্র, রেকর্ড ও দলিল পর্যালোচনা করা হয়।

এদিকে, অর্পিত সম্পত্তি সংক্রান্ত বিতর্ক ছাড়াও সরকারি খাস জমি, মূল্যবান গাছ এবং সরকারি সম্পদ সংরক্ষণে অবহেলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ, সাদুল্লাপুর মৌজার জেএল নং-৪১-এর বিআরএস ১ নং খতিয়ানভুক্ত ৫৮৯ নং দাগের সরকারি খাস জমি ও মূল্যবান মেহগনি গাছ সংরক্ষণে তার ভূমিকা প্রশ্নবিদ্ধ। সরকারি রেকর্ড ও গেজেটভুক্ত নকশায় জমিটির অস্তিত্ব স্পষ্ট থাকলেও গত ২৩ এপ্রিল তিনি সরেজমিনে গিয়ে জমিটি শনাক্ত করা সম্ভব নয় এবং তা রাস্তায় মিশে গেছে বা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেন। অথচ তহসিলদার এবং ভূমি কার্যালয়ের স্মারক নং-৩০০ ও ৩১১-এর নোটিশে ওই জমিতে সরকারি স্বার্থ ও মূল্যবান গাছ থাকার বিষয়টি উল্লেখ রয়েছে। এ ধরনের পরস্পরবিরোধী অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে।

এ ছাড়া জামুডাঙ্গা মৌজার জেএল নং-২২-এর বিআরএস ২৯৬ ও ১৪৪২ খতিয়ানভুক্ত জমি খাস হিসেবে চিহ্নিত করার বিষয়েও বিতর্ক রয়েছে। এ ঘটনায় কামরুজ্জামান মণ্ডল নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ অনুযায়ী, প্রকৃত মালিক ও সংশ্লিষ্টদের যথাযথভাবে অবহিত না করেই লাল নিশানা ও সাইনবোর্ড টানানো হয়, যা এলাকায় ক্ষোভের সৃষ্টি করেছে।

স্থানীয়দের আরও অভিযোগ, সরকারি ১ নং খতিয়ান, ১/১ খতিয়ান এবং ‘ক’ তফসিলভুক্ত জমি ব্যক্তিগত নামে নামজারির ঘটনাও ঘটেছে। পাশাপাশি সেবাপ্রত্যাশীদের সঙ্গে অমার্জিত আচরণ, হয়রানি এবং একটি বিশেষ পক্ষকে সুবিধা দেওয়ার অভিযোগও দীর্ঘদিন ধরে আলোচিত।

স্থানীয়দের মতে, ভূমি প্রশাসনের প্রতি জনআস্থা পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসাধারণ গোল, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড মেসির

অবিশ্বাস্য! ৪ মিনিটেই পেনাল্টি মিস করলেন মেসি

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

যশোরে পিআইবির তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন

মোংলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, আটক ১

অনেক গুনে সমৃদ্ধ ফল কামরাঙ্গা

এমবাপের চোখে বিশ্বসেরা মেসি

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

যবিপ্রবির বাসের ধাক্কায় প্রাণ গেল করিমন চালকের

লখনউয়ে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪

পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিস্ফোরণ: তৃণমূল থেকে মমতাকে উৎখাত, বরখাস্ত অভিষেকও

নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে

সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ

ঝিনাইদহে সিটিএন নেটওয়ার্কের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন যবিপ্রবি

বদলির পরও সাদুল্লাপুরে বহাল এসিল্যান্ড জসিম

সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

যশোরে অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগ নেতাসহ ৫ জন আটক

চীনের পথে প্রধানমন্ত্রী

কমলো পেঁয়াজের দাম

X