
যশোর-চৌগাছা সড়কের আমবটতলা এলাকায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বাসের সঙ্গে করিমনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং একজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন চৌগাছা উপজেলার মাটচাকলা গ্রামের জামাত আলীর ছেলে হাফিজুর রহমান। আহত হয়েছেন একই এলাকার খাইরুল ইসলামের ছেলে রুবেল হোসেন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজুর রহমান করিমন চালিয়ে যাত্রী রুবেল হোসেনকে নিয়ে চৌগাছা থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। পথে আমবটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যবিপ্রবির বাস ‘কাঁঠালমতি’র সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করিমন চালক হাফিজুর রহমান গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় যাত্রী রুবেল হোসেন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত রুবেলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
মন্তব্য করুন