
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি জনকল্যাণ মূলক রাজনীতি করে। বর্তমান শিক্ষা, চিকিৎসাসহ সকল ক্ষেত্রে উন্নয়নে কাজ করছে। শিক্ষার্থীদের যথাযথভাবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। শনিবার যশোর তালবাড়িয়া বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগতার পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তালবাড়িয়া বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী বিএম কামাল আহমেদের সভাপতিত্বে অন্যান্যেদের মধ্যে বক্তৃতা করেন তালবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উসমান গণি। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক সোনিয়া খাতুন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আমিনুর রহমান মধু, তালবাড়ীয়া সবুজ একাডেমির সভাপতি ডাক্তার আক্তার হোসেন, প্রধান শিক্ষক আম্বিয়া খাতুন ইউনিয়ন, তালবাড়িয়া বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য তৌহিদুর রহমান তোতা, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সদস্য আসাদুজ্জামান ঝন্টু প্রমুখ। তালবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ৪৬ ইভেন্টে ১৩৮ জন বিজয়ী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন