মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

ফেসবুকে বড় পরিবর্তন আনছে মেটা

কাগজ ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৫:৫০ এএম
ফেসবুকে বড় পরিবর্তন আনছে মেটা

বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম মেটা প্ল্যাটফর্ম তাদের ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম ফেসবুকে বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে কেন্দ্র করে এই নতুন আপডেটগুলো ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করা এবং তরুণ প্রজন্মকে প্ল্যাটফর্মে ধরে রাখার লক্ষ্য নিয়ে আনা হচ্ছে।

মেটার সাম্প্রতিক ব্লগ পোস্ট অনুযায়ী, নতুন এআই ফিচারগুলো ফেসবুকে তথ্য খোঁজা, কনটেন্ট তৈরি এবং যোগাযোগের ধরন সম্পূর্ণভাবে বদলে দেবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো “এআই মোড”। এর মাধ্যমে ব্যবহারকারীরা আর দীর্ঘ সময় ধরে পোস্ট স্ক্রল করে তথ্য খুঁজতে হবে না। এখন সাধারণ ভাষায় প্রশ্ন করলেই Meta Platforms-এর এআই সিস্টেম পাবলিক পোস্ট থেকে তথ্য বিশ্লেষণ করে সরাসরি উত্তর প্রদান করবে। তবে এই সারাংশ ব্যক্তিগত পোস্টের তথ্যের ওপর নির্ভর করতে পারে বলে এর নির্ভুলতা নিয়ে কিছু প্রযুক্তিবিদ প্রশ্ন তুলেছেন।

ফেসবুক ব্যবহারকারীদের সৃজনশীলতা বাড়াতে নতুন ভিডিও এডিটিং টুলস যুক্ত করা হচ্ছে। পাশাপাশি আসছে “এআই ফটো প্রিসেট” ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ছবির পোশাক, চুলের স্টাইল এবং চেহারায় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পরিবর্তন আনতে পারবেন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মেটা “অ্যানিমেটেড প্রোফাইল ফটো” ফিচার চালু করেছিল, যা স্ট্যাটিক ছবিকে গতিশীল রূপ দিতে সক্ষম।

মেটা জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমে এসব নতুন ফিচার চালু করা হবে। ইতোমধ্যেই কিছু দেশে পরীক্ষামূলকভাবে রোলআউট শুরু হয়েছে।

আসন্ন ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ ইন্টারেক্টিভ ফিচারও আনছে মেটা। এজন্য বিভিন্ন ব্রডকাস্টার, ফুটবল ক্লাব, খেলোয়াড় এবং কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে অংশীদারিত্ব করা হয়েছে।

ফলে বিশ্বকাপ চলাকালীন ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবহারকারীরা আরও ইন্টারেক্টিভ ও রিয়েল-টাইম ফুটবল কনটেন্ট উপভোগ করতে পারবেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসাধারণ গোল, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড মেসির

অবিশ্বাস্য! ৪ মিনিটেই পেনাল্টি মিস করলেন মেসি

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

যশোরে পিআইবির তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন

মোংলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, আটক ১

অনেক গুনে সমৃদ্ধ ফল কামরাঙ্গা

এমবাপের চোখে বিশ্বসেরা মেসি

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

যবিপ্রবির বাসের ধাক্কায় প্রাণ গেল করিমন চালকের

লখনউয়ে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪

পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিস্ফোরণ: তৃণমূল থেকে মমতাকে উৎখাত, বরখাস্ত অভিষেকও

নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে

সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ

ঝিনাইদহে সিটিএন নেটওয়ার্কের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন যবিপ্রবি

বদলির পরও সাদুল্লাপুরে বহাল এসিল্যান্ড জসিম

সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

যশোরে অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগ নেতাসহ ৫ জন আটক

চীনের পথে প্রধানমন্ত্রী

কমলো পেঁয়াজের দাম

X