মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

মরদেহের পাশে পড়ে ছিল বিয়ের লাল শাড়ি

কাগজ ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ১০:৫৯ এএম
ছবি: সংগৃহীত

ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ অংশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি বিকৃত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সোমবার (২২ জুন) ভোরে মহাসড়কের কোনাবাড়ী মফিজ মোড় এলাকায় সড়কের পাশে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে কামারখন্দ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পথচারীরা মহাসড়কের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের দাবি, মরদেহের পাশেই বিয়ের সময় ব্যবহৃত লাল রঙের একটি শাড়ি পড়ে ছিল।

কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসাধারণ গোল, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড মেসির

অবিশ্বাস্য! ৪ মিনিটেই পেনাল্টি মিস করলেন মেসি

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

যশোরে পিআইবির তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন

মোংলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল, আটক ১

অনেক গুনে সমৃদ্ধ ফল কামরাঙ্গা

এমবাপের চোখে বিশ্বসেরা মেসি

সাতক্ষীরায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

যবিপ্রবির বাসের ধাক্কায় প্রাণ গেল করিমন চালকের

লখনউয়ে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪

পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিস্ফোরণ: তৃণমূল থেকে মমতাকে উৎখাত, বরখাস্ত অভিষেকও

নবম পে-স্কেল: কার বেতন কত বাড়বে

সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ

ঝিনাইদহে সিটিএন নেটওয়ার্কের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন যবিপ্রবি

বদলির পরও সাদুল্লাপুরে বহাল এসিল্যান্ড জসিম

সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

যশোরে অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগ নেতাসহ ৫ জন আটক

চীনের পথে প্রধানমন্ত্রী

কমলো পেঁয়াজের দাম

X