
সোমবার সকালে ঝিনাইদহ ব্র্যাক আঞ্চলিক অফিসের ব্যাপারীপাড়া কার্যালয়ের সভাকক্ষে জেলা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক (সিটিএন)-এর ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জনাব জাহিদুল ইসলাম জাহিদ।
সভায় মানব পাচার প্রতিরোধ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন রূপান্তর সংস্থার আশ্বাস প্রকল্পের সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম। পাশাপাশি মানব পাচার দমন আইন-২০২৬-এর মূল বিষয়গুলো উপস্থাপন করেন সিটিপ সদস্য মেঘলা ইসলাম মেঘ।
অনুষ্ঠানে সিটিএন সদস্য মোঃ আব্দুর রহমান, শিবুপদ বিশ্বাস, পারভীন জাহান, ইমন হাসান, শিপ্রা বিশ্বাস ও বাবলু কুন্ডসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভাটি সঞ্চালনা করেন রূপান্তর সংস্থার আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোঃ আল-মামুন।
সভা শেষে ২১ সদস্যবিশিষ্ট জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়। এতে শরিফা খাতুনকে সভাপতি, আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক, শিবুপদ বিশ্বাসকে সহ-সভাপতি, বাবুল কুন্ডকে সহ-সম্পাদক এবং শিপ্রা বিশ্বাসকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
মন্তব্য করুন