সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

মহেশপুরে ৫০ প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৭:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় ৫০টি হুইলচেয়ার বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

রোববার (২১ জুন) উপজেলার বৈঁচিতলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে এসব হুইলচেয়ার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণের এ উদ্যোগ প্রশংসনীয়। সমাজের অসহায় মানুষের জন্য এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকলে কেউ পিছিয়ে থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. খায়রুল বাশার, মহেশপুর উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. বাহারুল ইসলাম এবং বৈঁচিতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়াজেদ উদ্দীন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গা শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহমেদ।

এ সময় বক্তারা দোস্ত এইডের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রতিবন্ধী মানুষের চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে এ ধরনের সহায়তামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির জালে চার গোলেই সন্তুষ্ট থাকল স্পেন, অফসাইডে বাতিল হলো পঞ্চম গোল

ইরান নয়, হরমুজ প্রণালিতে টোল নেবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

প্রথমার্ধে ৩ গোলের পর সৌদির আত্মঘাতী ধাক্কা, গোল বন্যায় ভাসছে স্পেন

খারগ দ্বীপ থেকে আবারও তেল রফতানি শুরু করল ইরান

২৪ মিনিটেই ৩ গোল স্পেনের, লণ্ডভণ্ড সৌদি আরব

স্থানীয় সরকার নির্বাচন: কোন প্রক্রিয়ায় অংশ নেবে এনসিপি

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

যশোর নার্সিং ইনস্টিটিউটে ১২ লাখ টাকা চুরি; যুবক আটক

শার্শার ইকরামুল হত্যা মামলায় আটক কাদেরের একদিনের রিমান্ড মঞ্জুর

যশোরে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে মারধর, থানায় মামলা

সাভারে বজ্রপাতে কৃষিজমিতে ৩ জন নিহত

ধর্ষণ ও ভ্রূণ নষ্ট মামলায় জিসানের ২ দিনের রিমান্ড

চৌগাছায় বাওড়ে পাহারাদারের গলাকাটা মরদেহ উদ্ধার

খুলনায় ৭১ টিভির অফিসে চুরি, ক্যামেরাসহ মূল্যবান সরঞ্জাম লুট

সিসিটিভি ফুটেজ নিয়ে ‘মাইনকা চিপায়’ মোংলা ওসি

কালীগঞ্জে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

ঝিকরগাছা স্পোর্টস ক্লাব কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোরেলগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হাসিনা কবীরকে শেষ শ্রদ্ধা

সাদুল্লাপুরে দুই সাংবাদিককে হেনস্তা: প্রেসক্লাবের জরুরি সভা

সুনামগঞ্জের অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি কুমিল্লায় গ্রেফতার

X