সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

শার্শার ইকরামুল হত্যা মামলায় আটক কাদেরের একদিনের রিমান্ড মঞ্জুর

কাগজ সংবাদ
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৯:১৩ পিএম
ছবি: সংগৃহীত

শার্শার দক্ষিণ বারোপোতা গ্রামের ইকরামুল কবির হত্যা মামলায় আটক আব্দুল কাদেরের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার রিমান্ড আবেদনের শুনানি শেষে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ আদেশ দেন। আব্দুল কাদের দক্ষিণ বারোপোতা গ্রামের শাহদাত ফকিরের ছেলে।

মামলার এজাহারে জানা গেছে, গত ৮ এপ্রিল রাত ১১টার দিকে শার্শার সেতাই গ্রামের বোনের বাড়ি থেকে ইকরামুল কবিরকে আসামি আব্দুল কাদের নিয়ে যান। এরপর অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয় এবং মুক্তিপণ না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।

ইকরামুলকে উদ্ধারে ব্যর্থ হলে গত ৬ মে আব্দুল কাদেরসহ চারজনকে আসামি করে আদালতে মামলা করা হয়। আদালতের নির্দেশে মামলাটি পরে শার্শা থানায় নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়।

তদন্তে তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে কাকলী আক্তারকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ৯ মে আটক আল ফরহাদের গোয়ালঘরের মেঝেতে পুঁতে রাখা অবস্থায় ইকরামুলের মরদেহ উদ্ধার করা হয়।

এ মামলার প্রধান আসামি আব্দুল কাদেরকে আটক করে ১১ জুন সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। রোববার রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির জালে চার গোলেই সন্তুষ্ট থাকল স্পেন, অফসাইডে বাতিল হলো পঞ্চম গোল

ইরান নয়, হরমুজ প্রণালিতে টোল নেবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

প্রথমার্ধে ৩ গোলের পর সৌদির আত্মঘাতী ধাক্কা, গোল বন্যায় ভাসছে স্পেন

খারগ দ্বীপ থেকে আবারও তেল রফতানি শুরু করল ইরান

২৪ মিনিটেই ৩ গোল স্পেনের, লণ্ডভণ্ড সৌদি আরব

স্থানীয় সরকার নির্বাচন: কোন প্রক্রিয়ায় অংশ নেবে এনসিপি

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

যশোর নার্সিং ইনস্টিটিউটে ১২ লাখ টাকা চুরি; যুবক আটক

শার্শার ইকরামুল হত্যা মামলায় আটক কাদেরের একদিনের রিমান্ড মঞ্জুর

যশোরে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে মারধর, থানায় মামলা

সাভারে বজ্রপাতে কৃষিজমিতে ৩ জন নিহত

ধর্ষণ ও ভ্রূণ নষ্ট মামলায় জিসানের ২ দিনের রিমান্ড

চৌগাছায় বাওড়ে পাহারাদারের গলাকাটা মরদেহ উদ্ধার

খুলনায় ৭১ টিভির অফিসে চুরি, ক্যামেরাসহ মূল্যবান সরঞ্জাম লুট

সিসিটিভি ফুটেজ নিয়ে ‘মাইনকা চিপায়’ মোংলা ওসি

কালীগঞ্জে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

ঝিকরগাছা স্পোর্টস ক্লাব কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোরেলগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হাসিনা কবীরকে শেষ শ্রদ্ধা

সাদুল্লাপুরে দুই সাংবাদিককে হেনস্তা: প্রেসক্লাবের জরুরি সভা

সুনামগঞ্জের অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি কুমিল্লায় গ্রেফতার

X