সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

যশোর নার্সিং ইনস্টিটিউটে ১২ লাখ টাকা চুরি; যুবক আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৯:২০ পিএম
আপডেট : ২১ জুন ২০২৬, ০৯:২১ পিএম
ছবি: সংগৃহীত

যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকার ‘মিরপুর ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সেন্টার’-এ সংঘটিত প্রায় ১২ লাখ টাকার চুরির মামলায় শহীদ শেখ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের চাঁচড়া ডালমিল পীর সাহেবের গলির একটি ভাড়াবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক শহীদ শেখ ওই এলাকার ইদ্রিসের বাড়ির ভাড়াটিয়া শফিকুল শেখের ছেলে।

পুলিশ জানায়, কোতোয়ালি থানায় দায়ের করা চুরির মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে আটক করা হয়েছে।

কোতোয়ালি থানার এসআই রাইসুল ইসলাম জানান, গত ১১ এপ্রিল বিকেল ৫টা থেকে ১৯ এপ্রিল সকাল পৌনে ৯টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাত চোর বা চোরচক্র নার্সিং ইনস্টিটিউটের নিচতলার দুটি গুদাম ও তৃতীয় তলার ভেন্টিলেটার ভেঙে প্রবেশ করে প্রায় ১২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া মালামালের মধ্যে ছিল ২৫টি কম্পিউটারের সিপিইউ, একটি ল্যাপটপ, একটি এসি, একটি আইপিএস, তিনটি সিসি ক্যামেরা, একটি ডিভিআর মেশিন, ফ্রিজের যন্ত্রাংশ, ১৮টি সিলিং ফ্যান, বিভিন্ন সাইজের থাই অ্যালুমিনিয়ামসহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী।

এ ঘটনায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ আরও জানায়, গত ১৯ জুন একই প্রতিষ্ঠানের ভেন্টিলেটার ভেঙে আবারও কয়েকটি সিলিং ফ্যান চুরি করা হয়। তদন্তে শহীদ শেখের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে আটক করা হয়।

এসআই রাইসুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহীদ শেখ চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২১ জুন) তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির জালে চার গোলেই সন্তুষ্ট থাকল স্পেন, অফসাইডে বাতিল হলো পঞ্চম গোল

ইরান নয়, হরমুজ প্রণালিতে টোল নেবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

প্রথমার্ধে ৩ গোলের পর সৌদির আত্মঘাতী ধাক্কা, গোল বন্যায় ভাসছে স্পেন

খারগ দ্বীপ থেকে আবারও তেল রফতানি শুরু করল ইরান

২৪ মিনিটেই ৩ গোল স্পেনের, লণ্ডভণ্ড সৌদি আরব

স্থানীয় সরকার নির্বাচন: কোন প্রক্রিয়ায় অংশ নেবে এনসিপি

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

যশোর নার্সিং ইনস্টিটিউটে ১২ লাখ টাকা চুরি; যুবক আটক

শার্শার ইকরামুল হত্যা মামলায় আটক কাদেরের একদিনের রিমান্ড মঞ্জুর

যশোরে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে মারধর, থানায় মামলা

সাভারে বজ্রপাতে কৃষিজমিতে ৩ জন নিহত

ধর্ষণ ও ভ্রূণ নষ্ট মামলায় জিসানের ২ দিনের রিমান্ড

চৌগাছায় বাওড়ে পাহারাদারের গলাকাটা মরদেহ উদ্ধার

খুলনায় ৭১ টিভির অফিসে চুরি, ক্যামেরাসহ মূল্যবান সরঞ্জাম লুট

সিসিটিভি ফুটেজ নিয়ে ‘মাইনকা চিপায়’ মোংলা ওসি

কালীগঞ্জে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

ঝিকরগাছা স্পোর্টস ক্লাব কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোরেলগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হাসিনা কবীরকে শেষ শ্রদ্ধা

সাদুল্লাপুরে দুই সাংবাদিককে হেনস্তা: প্রেসক্লাবের জরুরি সভা

সুনামগঞ্জের অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি কুমিল্লায় গ্রেফতার

X