সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীনে গেলেন তারেক রহমান

ঢাকা অফিস
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৬:০৪ পিএম
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীনে গেলেন তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফরে ঢাকা ত্যাগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুই দিনের এই সফরে তিনি প্রথমে মালয়েশিয়া এবং পরে চীন সফর করবেন। রোববার (২১ জুন) দুপুর পৌনে তিনটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি মালয়েশিয়ার উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর এবং সফরসঙ্গী প্রতিনিধিদল তুলনামূলকভাবে ছোট রাখা হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা ওসমান, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন, প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ মোট ২৩ সদস্যের একটি প্রতিনিধিদল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করে। সরকার গঠনের প্রায় চার মাস পর প্রথমবারের মতো বিদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া ও চীনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে সহায়ক হতে পারে। একই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার এবং অবকাঠামোগত সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়ে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে অন্যতম ঘনিষ্ঠ সহযাত্রী হিসেবে দেখা গেছে। বিশেষ করে ২০০৭ সালের রাজনৈতিক অস্থিরতা এবং পরবর্তী প্রবাসজীবনের সময় তিনি স্বামীর পাশে ছিলেন বলে বিএনপির নেতাকর্মীরা উল্লেখ করে থাকেন।

২০০৮ সালে তারেক রহমানের চিকিৎসার প্রয়োজনীয়তার কারণে কন্যা জাইমা রহমানকে নিয়ে যুক্তরাজ্যে যান ডা. জুবাইদা রহমান। পরবর্তী সময়ে দীর্ঘ অনুপস্থিতির কারণে তার সরকারি চাকরি হারানোর বিষয়টিও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে।

দীর্ঘ প্রবাসজীবনে পারিবারিক ও ব্যক্তিগত দায়িত্ব পালনের পাশাপাশি জিয়া পরিবারের বিভিন্ন প্রয়োজনে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। এদিকে তাদের একমাত্র কন্যা জাইমা রহমান যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং ২০১৯ সালে লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরে ডা. জুবাইদা রহমানের উপস্থিতি রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দীর্ঘ রাজনৈতিক ও পারিবারিক পথচলায় একে অপরের পাশে থাকার ধারাবাহিকতার প্রতিফলন হিসেবেই বিষয়টিকে বিবেচনা করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির জালে চার গোলেই সন্তুষ্ট থাকল স্পেন, অফসাইডে বাতিল হলো পঞ্চম গোল

ইরান নয়, হরমুজ প্রণালিতে টোল নেবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

প্রথমার্ধে ৩ গোলের পর সৌদির আত্মঘাতী ধাক্কা, গোল বন্যায় ভাসছে স্পেন

খারগ দ্বীপ থেকে আবারও তেল রফতানি শুরু করল ইরান

২৪ মিনিটেই ৩ গোল স্পেনের, লণ্ডভণ্ড সৌদি আরব

স্থানীয় সরকার নির্বাচন: কোন প্রক্রিয়ায় অংশ নেবে এনসিপি

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

যশোর নার্সিং ইনস্টিটিউটে ১২ লাখ টাকা চুরি; যুবক আটক

শার্শার ইকরামুল হত্যা মামলায় আটক কাদেরের একদিনের রিমান্ড মঞ্জুর

যশোরে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে মারধর, থানায় মামলা

সাভারে বজ্রপাতে কৃষিজমিতে ৩ জন নিহত

ধর্ষণ ও ভ্রূণ নষ্ট মামলায় জিসানের ২ দিনের রিমান্ড

চৌগাছায় বাওড়ে পাহারাদারের গলাকাটা মরদেহ উদ্ধার

খুলনায় ৭১ টিভির অফিসে চুরি, ক্যামেরাসহ মূল্যবান সরঞ্জাম লুট

সিসিটিভি ফুটেজ নিয়ে ‘মাইনকা চিপায়’ মোংলা ওসি

কালীগঞ্জে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

ঝিকরগাছা স্পোর্টস ক্লাব কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোরেলগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হাসিনা কবীরকে শেষ শ্রদ্ধা

সাদুল্লাপুরে দুই সাংবাদিককে হেনস্তা: প্রেসক্লাবের জরুরি সভা

সুনামগঞ্জের অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি কুমিল্লায় গ্রেফতার

X