
আজ রোববার, ২১ জুন ২০২৬। ইতিহাসে এই দিনটি বিশ্ব ও বিভিন্ন দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক নানা ঘটনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এক নজরে দেখে নেওয়া যাক এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিখ্যাত ব্যক্তিদের জন্ম ও মৃত্যু এবং আন্তর্জাতিক দিবসসমূহ।
উল্লেখযোগ্য ঘটনা ১৭৮৮ - মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কার্যকর করা হয়। ১৮৬২ - অবিভক্ত ভারতের প্রথম ব্যারিস্টার জ্ঞানেন্দ্র মোহন ঠাকুর ইংল্যান্ডের লিংকন ইন থেকে ব্যারিস্টারি পরীক্ষায় উত্তীর্ণ। ১৮৯৮ - যুক্তরাষ্ট্র স্পেনের হাত থেকে গোয়াম দখল করে নেয়। ১৯১৬ - তুরস্কের বিরুদ্ধে আরবদের বিদ্রোহ। ১৯৩৫ - প্যারিসে বিশ্বের নেতৃস্থানীয় শিল্পী সাহিত্যিকদের উপস্থিতিতে প্রথম আন্তর্জাতিক ফ্যাসিবিরোধী সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯৪৮ - স্বাধীন ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেল হন চক্রবর্তী রাজা গোপালাচারী। ১৯৭০ - ব্রাজিলের তৃতীয়বার ‘জুলে রিমে’ কাপ বিজয় ও সে কাপের স্থায়ী অধিকার লাভ। ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জাম্বিয়া। ১৯৭৬ - ফ্রান্সের রেডিও স্টেশনের আমেরিকান মিউজিশিয়ান জোয়েল কোহেন প্রথম বিশ্ব সংগীত দিবসের প্রস্তাব করেন। ১৯৭৭ - পশ্চিমবঙ্গে বামফ্রন্ট মন্ত্রিসভা শপথ নেয় এবং জ্যোতি বসু মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ১৯৮১ - ইসলামি ইরানের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনি (র.) ইরানের তৎকালীন প্রেসিডেন্ট আবুল হাসান বনিসদরের প্রতি সংসদের অনাস্থা ও প্রেসিডেন্ট পদে তাকে অযোগ্য ঘোষণার রায় অনুমোদন করেন। ১৯৮৫ - এই দিন থেকে ইউরোপ এবং পরে সারা বিশ্বে বিশ্ব সংগীত দিবস হিসেবে পালন করা শুরু হয়। ১৯৯০ - ইরানে ভূমিকম্পে ৪০ হাজার লোক নিহত। ১৯৯৪ - পশ্চিমা দুনিয়ার শর্ত মেনে নিয়ে রাশিয়া ন্যাটোতে যোগ দেয়। ২০০২ - বাংলাদেশের রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগ। স্পিকার জমির উদ্দিন সরকার অস্থায়ী রাষ্ট্রপতি। ২০০৪ - মহাশুন্যে প্রথম বেসরকারি মহাকাশযান স্পেসশিপ ওয়ান সফলভাবে উড্ডয়ন করে। ২০২০ - বলয়গ্রাস সূর্যগ্রহণ অনুষ্ঠিত।
জন্ম ১৭৮১ - সিমেওঁ দ্যনি পোয়াসোঁ, ফরাসি গণিতবিদ, জ্যামিতিবিদ, এবং পদার্থবিজ্ঞানী। ১৮৩৯ - মাচাদো দে অ্যাসিস, ব্রাজিলের বিখ্যাত ঔপন্যাসিক, কবি, নাট্যকার ও ছোট গল্পকার ছিলেন। ১৮৫৬ - ফ্রিড্রিশ ক্লুগে, জার্মান ভাষাবিজ্ঞানী। ১৮৮২ - লুইস কোম্পানিস, কাতালোনিয়ার ১২৩তম রাষ্ট্রপতি। ১৯০৫ - জঁ-পল সার্ত্র্, ফরাসি অসিত্ত্ববাদী দার্শনিক, নাট্যকার, সাহিত্যিক এবং সমালোচক। ১৯২১ - জুডি হলিডে, মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী ও গায়িকা। ১৯২৫ - মরিন স্ট্যাপলটন, আমেরিকান অভিনেত্রী।
১৯৩৭ - জন এডরিচ, সাবেক ও বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা। ১৯৪০ - বিকাশ ভট্টাচার্য, প্রখ্যাত ভারতীয় চিত্রশিল্পী । ১৯৪৩ - রাহিজা খানম ঝুনু, একুশে পদক বিজয়ী বাংলাদেশি নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক। ১৯৪৪ - টনি স্কট, একজন ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। ১৯৪৫ - নির্মলেন্দু গুণ, বাংলাদেশ ও বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কবিদের একজন। ১৯৪৭ - শিরিন এবাদি, ইরানের একজন আইনজীবী ও মানবাধিকার কর্মী। ১৯৪৮ - ইয়ান ম্যাকইউয়ান, খ্যাতিমান ইংরেজ ঔপন্যাসিক। ১৯৫২ - জেরেমি কোনি, সাবেক ও বিখ্যাত নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা।
১৯৫৩ - বেনজীর ভুট্টো, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। ১৯৫৫ - মিশেল প্লাতিনি, ফরাসি ফুটবলার এবং পরিচালক। ১৯৬১ - জোকো উইদোদো, ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতি। ১৯৬৫ - ওয়াচৌস্কি ভ্রাতৃদ্বয়, আমেরিকান পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার। ১৯৬৭ - ইংলাক সিনাওয়াত্রা, থাইল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৭৯ - ক্রিস প্রাট, আমেরিকান অভিনেতা। ১৯৮২ - প্রিন্স উইলিয়াম, ডিউক অব কেমব্রিজ। ১৯৮৩ - এডওয়ার্ড স্নোডেন, আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক সদস্য।
মৃত্যু ৮৭০ - আল মুহতাদি, ১৪শ আব্বাসীয় খলিফা ছিলেন। ১৮৫২ - ফেড্রিক ফ্রোবেল, জার্মান ধর্ম যাজক ও কিন্ডারগার্টেন স্কুলের সূচনাকারী। ১৯১৪ - বের্টা ফন জুটনার, অস্ট্রীয় ঔপন্যাসিক এবং শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কবি। ১৯৩৯ - গায়িকা কঙ্কাবতী দেবী, বাংলা মঞ্চ ও চলচ্চিত্রের অভিনেত্রী। ১৯৫৪ - গিডিয়ন সানবেক, সুয়েডীয়-আমেরিকান তড়িৎ প্রকৌশলী। ১৯৫৭ - ইয়োহানেস স্টার্ক, বিংশ শতাব্দীর বিখ্যাত জার্মান পদার্থবিজ্ঞানী। ১৯৭০ - সুকর্ণ, ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি। ১৯৯১ - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশি কবি, গীতিকার । ১৯৯৭ - শিনতারো কাতসু, জাপানি অভিনেতা, গায়ক, প্রযোজক ও পরিচালক। ২০০৪ - লিওনেল ব্রিজোলা, ব্রাজিলিয়ান রাজনীতিবিদ।
দিবস আন্তর্জাতিক যোগ দিবস। বিশ্ব সংগীত দিবস।
মন্তব্য করুন