সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

খারগ দ্বীপ থেকে আবারও তেল রফতানি শুরু করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ১১:২০ পিএম
খারগ দ্বীপ থেকে আবারও তেল রফতানি শুরু করল ইরান

প্রায় ছয় সপ্তাহের বিরতির পর আবারও তেল রফতানিতে গতি ফিরিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। দেশটির প্রধান তেল রফতানি কেন্দ্র খার্গ দ্বীপ থেকে পুনরায় অপরিশোধিত তেল লোড করা শুরু হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপ করা সাময়িক নৌ-অবরোধ প্রত্যাহারের পর এই কার্যক্রম আবারও শুরু হয়।

বর্তমানে খারগ দ্বীপের সি আইল্যান্ড টার্মিনালে তিনটি বড় তেলবাহী জাহাজ (ভিএলসিসি) নোঙর করেছে। প্রতিটি জাহাজ প্রায় ২০ লাখ ব্যারেল পর্যন্ত অপরিশোধিত তেল বহন করতে সক্ষম।

স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, তিনটির মধ্যে দুটি জাহাজ ইতিমধ্যে জেটিতে ভিড়েছে এবং তৃতীয়টি নিকটবর্তী এলাকায় অবস্থান করছে।

ইউরোপীয় ইউনিয়নের স্যাটেলাইট তথ্য অনুযায়ী, গত শুক্রবার পর্যন্ত এই টার্মিনাল প্রায় খালি ছিল। মে মাসের পর থেকে এই গুরুত্বপূর্ণ তেল হ্যান্ডলিং এলাকায় বড় জাহাজের উপস্থিতি খুবই কম দেখা গেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাময়িক সমঝোতার পর উত্তেজনা কিছুটা কমে আসায় ইরান দ্রুত তার তেল রফতানি ব্যবস্থা পুনরায় সক্রিয় করছে।

এছাড়া জানা গেছে, কিছু তেলবাহী জাহাজ চাবাহার বন্দর এর কাছে নোঙর করে প্রায় ২ কোটি ব্যারেল তেল পরিবহন সম্পন্ন করেছে।

নিরাপত্তা অনিশ্চয়তার কারণে অনেক আন্তর্জাতিক জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল এড়িয়ে চললেও এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

পারস্য উপসাগর এলাকায় ইরান কিছু জাহাজ পুনরায় প্রবেশের সুযোগ দিচ্ছে বলে জানা গেছে।

তথ্য অনুযায়ী, ‘স্ট্রিম’, ‘ইম্পালা’ এবং ‘লরেন ২’ নামের তিনটি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করে উপসাগরে প্রবেশ করেছে।

খারগ দ্বীপ ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রফতানি কেন্দ্র, যেখানে দেশটির প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল রফতানি হয়।

বিশ্লেষকদের ধারণা, পারস্য উপসাগরের পূর্বদিকে আরও অন্তত ২০টি জাহাজ অপেক্ষায় রয়েছে। ফলে আগামী দিনগুলোতে ইরানের তেল রফতানি আরও বৃদ্ধি পেতে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে এর প্রভাব পড়তে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির জালে চার গোলেই সন্তুষ্ট থাকল স্পেন, অফসাইডে বাতিল হলো পঞ্চম গোল

ইরান নয়, হরমুজ প্রণালিতে টোল নেবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

প্রথমার্ধে ৩ গোলের পর সৌদির আত্মঘাতী ধাক্কা, গোল বন্যায় ভাসছে স্পেন

খারগ দ্বীপ থেকে আবারও তেল রফতানি শুরু করল ইরান

২৪ মিনিটেই ৩ গোল স্পেনের, লণ্ডভণ্ড সৌদি আরব

স্থানীয় সরকার নির্বাচন: কোন প্রক্রিয়ায় অংশ নেবে এনসিপি

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

যশোর নার্সিং ইনস্টিটিউটে ১২ লাখ টাকা চুরি; যুবক আটক

শার্শার ইকরামুল হত্যা মামলায় আটক কাদেরের একদিনের রিমান্ড মঞ্জুর

যশোরে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে মারধর, থানায় মামলা

সাভারে বজ্রপাতে কৃষিজমিতে ৩ জন নিহত

ধর্ষণ ও ভ্রূণ নষ্ট মামলায় জিসানের ২ দিনের রিমান্ড

চৌগাছায় বাওড়ে পাহারাদারের গলাকাটা মরদেহ উদ্ধার

খুলনায় ৭১ টিভির অফিসে চুরি, ক্যামেরাসহ মূল্যবান সরঞ্জাম লুট

সিসিটিভি ফুটেজ নিয়ে ‘মাইনকা চিপায়’ মোংলা ওসি

কালীগঞ্জে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

ঝিকরগাছা স্পোর্টস ক্লাব কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোরেলগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হাসিনা কবীরকে শেষ শ্রদ্ধা

সাদুল্লাপুরে দুই সাংবাদিককে হেনস্তা: প্রেসক্লাবের জরুরি সভা

সুনামগঞ্জের অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি কুমিল্লায় গ্রেফতার

X