মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

দেশের ১৫ জেলায় ঝড়ো হাওয়ার পূর্বাভাস

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১১:৩৪ এএম
দেশের ১৫ জেলায় ঝড়ো হাওয়ার পূর্বাভাস

দেশের ১৫ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৩ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা বিশেষ আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটারের মধ্যে থাকতে পারে। পাশাপাশি বজ্রপাতসহ বৃষ্টি অথবা মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদফতর স্থানীয় নৌযান ও নদীপথ ব্যবহারকারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুলিয়ান আলভারেজ আতলেতিকো মাদ্রিদ ছাড়ছেন

লোহাগাড়ায় বাস দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

নাশকতা, অপরাজনীতির বিরুদ্ধে যশোরে যুবদলের বিক্ষোভ

আবারও বাড়লো সোনার দাম

জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া

ইউরোপজুড়ে তাপপ্রবাহে ফ্রান্সে ১৮ জনের মৃত্যু

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর জামায়াতের হামলার অভিযোগ

সাভার-আশুলিয়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৩ জন আটক

ভারতের লক্ষ্ণৌতে অগ্নিকাণ্ডে ১২ শিশুসহ ১৪ জনের প্রাণহানি

সতর্কতায় ডিএমপি, রাজনৈতিক দল ও মহররম ঘিরে নিরাপত্তা জোরদার

পেনাল্টি মিস করেও ম্যাচের নায়ক হয়েছেন লিওনেল মেসি

দেশের ১৫ জেলায় ঝড়ো হাওয়ার পূর্বাভাস

ধানমন্ডি ৩২ এলাকায় কড়া নিরাপত্তা

হল্যান্ডের জোড়া গোলে সেনেগালকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে নরওয়ে

মেসির রেকর্ডে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিম বৈঠক / মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রোনালদোকে ছাড়িয়ে ক্লোসার পাশে এমবাপে, মেসিকে ছোঁয়ার হাতছানি

টিভিতে আজকের খেলার সূচি

অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘এমভি বাংলার জয়যাত্রা’

X