রবিবার
২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

রাবিতে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় দুই দিনব্যাপী তায়কোয়ানডো প্রতিযোগিতা শুরু

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৪:৩৫ পিএম
রাবিতে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় দুই দিনব্যাপী তায়কোয়ানডো প্রতিযোগিতা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬। শনিবার (২৭ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেসিয়ামে দুই দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

প্রতিযোগিতায় দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো -রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, দেশের সাতটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সবার আন্তরিক ও সুশৃঙ্খল অংশগ্রহণে প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন হবে বলে আশা করছি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম। কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মতিয়ার রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া চর্চা, শিক্ষার্থীদের পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং তায়কোয়ানডোকে জনপ্রিয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় পর্যায়ে মার্শাল আর্টভিত্তিক ক্রীড়া কার্যক্রমে এটি নতুন মাত্রা যোগ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে আগামী রোববার (২৮ জুন) বিকেল ৫টায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে ইরানের ড্রোন হামলা

ইউরোপীয় পণ্যে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

চাঁচড়া ইউনয়ন কৃষকদলের  কর্মী সভা অনুষ্ঠিত

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

মোরেলগঞ্জে বিএনপির কর্মী সভায় সোমনাথ দে,সাংগঠনিক শক্তি মজবুত করতে ঐক্যের বিকল্প নেই

যশোরে একটি দস্যুতা মামলায় ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

কপিলমুনিতে মহিদুল গাজীর গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও পথসভা

বিশ্বব্যাংক বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে

দেশের স্বার্থে কেউ দালালি করবেন না : রাশেদ খান

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

ঝালকাঠিতে মিলন হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার

আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার, তদন্তে পুলিশ

বিশ্বকাপে শেষ ৩২ নিশ্চিত ২৮ দল, বাকি ৪ টিকিটের লড়াই জমে উঠেছে

প্রধানমন্ত্রী / মালয়েশিয়া ও চীন সফরে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি

রাজস্ব ঘাটতি কমাতে পশ্চিমাঞ্চলের আরও ১১টি ট্রেন ইজারার উদ্যোগ

রাবিতে প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় দুই দিনব্যাপী তায়কোয়ানডো প্রতিযোগিতা শুরু

ঘন ঘন ভূমিকম্প কি কিয়ামতের আলামত? হাদিসে যা বলা হয়েছে

আগামী পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস

আর্জেন্টিনার সামনে কেপ ভার্দের চ্যালেঞ্জ

X