
সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষাগুলো আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে ১৬ জুলাই পর্যন্ত চলবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) মঙ্গলবার জারি করা এক অফিস আদেশে এই নতুন সময়সূচি ঘোষণা করে।
অফিস আদেশে জানানো হয়, অনিবার্য কারণবশত পূর্বনির্ধারিত পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের ২০ মে তারিখের প্রজ্ঞাপনে পরীক্ষাগুলো ২৮ জুন থেকে শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল।
সংশোধিত সূচি অনুযায়ী এখন অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা শুরু হবে ১ জুলাই (বুধবার) এবং শেষ হবে ১৬ জুলাই (বৃহস্পতিবার)।
এই নির্দেশনা দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের যথাযথভাবে বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
২৩ জুন ২০২৬, ০৭:৪০ পিএম
২৩ জুন ২০২৬, ০৭:৫১ পিএম
২৩ জুন ২০২৬, ০৭:৫২ পিএম