সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

অবৈধ কমিটি বাতিলের দাবিতে রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০৫:১৫ পিএম
অবৈধ কমিটি বাতিলের দাবিতে রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ

অবৈধ পকেট কমিটি গঠন এবং মাদক ব্যবসায়ী, ইভটিজিংকারী, অছাত্র ও টিকটকারদের কমিটিতে স্থান দেওয়ার প্রতিবাদ ও বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিটি কলেজ ছাত্রদল।

রবিবার (২১ জুন) বেলা ১২টায় সিটি কলেজ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে কলেজের ক্লাসরুম, অফিস রুমের বারান্দায় শ্লোগানে দিয়ে ক্যাম্পাস চত্তরে সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশ থেকে এই কমিটিকে সম্পূর্ণ অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এবং কলেজ ক্যাম্পাসে তাদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়াও মহানগর ও কেন্দ্রীয় কমিটির কাছে এই নতুন কমিটির গঠন প্রক্রিয়া নিয়ে সঠিক তদন্ত করার আহ্বান জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বক্তরা বলেন, সম্প্রতি সিটি কলেজে গঠিত নতুন কমিটিকে ঘিরে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বিগত আন্দোলন-সংগ্রামের ত্যাগী নেতাকর্মীরা। আন্দোলনকারী ছাত্রদল নেতাদের অভিযোগ, নতুন কমিটির সদস্যদের সাধারণ শিক্ষার্থীরা চেনে না এবং ৫ তারিখের আগে ও পরের কোনো আন্দোলন-সংগ্রামে মাঠে তাদের কোনো উপস্থিতি ছিল না।

কমিটিতে এমন ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে যারা মাদক ব্যবসার সাথে জড়িত এবং যারা টিকটকার। অভিযুক্তদের বিরুদ্ধে নারী বিদ্বেষী আচরণের অভিযোগ রয়েছে। তারা নারীদের নামে কটূক্তি ও খারাপ কথা বলে থাকেন। সদস্যদের মধ্যে বিবাহিত এবং সন্তানের বাবারাও রয়েছেন, যা ছাত্র রাজনীতির সাধারণ নিয়মের পরিপন্থী। অযোগ্য ব্যক্তিদের কীভাবে কমিটিতে আনা হলো এবং এর নেপথ্যে কারা তার তদন্ত চেয়ে, সে বিষয়ে মহানগর ও সেন্ট্রাল কমিটিকে অনুরোধ জানান। যারা আন্দোলন করতে গিয়ে জেল-জুলুমের শিকার হয়েছেন, দলের সেই ত্যাগী নেতাদের পদ-পদবী না হলেও অন্তত তাদের ত্যাগের যথার্থ স্বীকৃতি ও মূল্যায়ন চান তারা। নতুন কমিটিকে সাধারণ শিক্ষার্থীদের সাথে মাঠে নেমে যোগ্যতা প্রমাণ করতে হবে, তা না পারলে তাদের পদত্যাগ করতে হবে।

ছাত্রদলের নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করে জানান, এই ধরনের বিতর্কিত কমিটির কারণে দলের মারাত্মক ক্ষতি হচ্ছে এবং শুধু সিটি কলেজ নয়, সারা বাংলাদেশেই এমন পরিস্থিতি বিরাজ করছে।

বিক্ষোভকারীরা তাদের দীর্ঘদিনের ত্যাগী নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর আস্থা ও আশাবাদ ব্যক্ত করেছেন। তারা জোরালো দাবি জানান যেন তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি খতিয়ে দেখেন। একইসাথে সেন্ট্রালের প্রেসিডেন্ট ও সেক্রেটারির কাছেও সুষ্ঠু তদন্তের মাধ্যমে সিটি কলেজে একটি গ্রহণযোগ্য ও সুন্দর কমিটি উপহার দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক বিশাল রহমান। যুগ্ন আহবায়ক তাফাকুল ইসলাম সৈকত। যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান চন্দন এবং ১১নং ওয়াড ছাত্রদলের সভাপতি ও সিটি কলেজের ছাত্রনেতা আন নাফি খান মন প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির জালে চার গোলেই সন্তুষ্ট থাকল স্পেন, অফসাইডে বাতিল হলো পঞ্চম গোল

ইরান নয়, হরমুজ প্রণালিতে টোল নেবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

প্রথমার্ধে ৩ গোলের পর সৌদির আত্মঘাতী ধাক্কা, গোল বন্যায় ভাসছে স্পেন

খারগ দ্বীপ থেকে আবারও তেল রফতানি শুরু করল ইরান

২৪ মিনিটেই ৩ গোল স্পেনের, লণ্ডভণ্ড সৌদি আরব

স্থানীয় সরকার নির্বাচন: কোন প্রক্রিয়ায় অংশ নেবে এনসিপি

তৃণমূলের ৪৪০ কোটি রুপির ৩টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

যশোর নার্সিং ইনস্টিটিউটে ১২ লাখ টাকা চুরি; যুবক আটক

শার্শার ইকরামুল হত্যা মামলায় আটক কাদেরের একদিনের রিমান্ড মঞ্জুর

যশোরে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে মারধর, থানায় মামলা

সাভারে বজ্রপাতে কৃষিজমিতে ৩ জন নিহত

ধর্ষণ ও ভ্রূণ নষ্ট মামলায় জিসানের ২ দিনের রিমান্ড

চৌগাছায় বাওড়ে পাহারাদারের গলাকাটা মরদেহ উদ্ধার

খুলনায় ৭১ টিভির অফিসে চুরি, ক্যামেরাসহ মূল্যবান সরঞ্জাম লুট

সিসিটিভি ফুটেজ নিয়ে ‘মাইনকা চিপায়’ মোংলা ওসি

কালীগঞ্জে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

ঝিকরগাছা স্পোর্টস ক্লাব কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোরেলগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হাসিনা কবীরকে শেষ শ্রদ্ধা

সাদুল্লাপুরে দুই সাংবাদিককে হেনস্তা: প্রেসক্লাবের জরুরি সভা

সুনামগঞ্জের অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি কুমিল্লায় গ্রেফতার

X