
রাজশাহীর ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে গত বৃহস্পতিবার ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে রাজশাহী সরকারি সিটি কলেজে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে নিয়ে নেতাকর্মীদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। কমিটি প্রত্যাখ্যান করে তারা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। এ সময় কমিটির সমর্থক ও বিরোধী পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। শুক্রবার (১৯ জুন) বিকেলে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।
সিটি কলেজের ছাত্রদলের নবগঠিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে সাহেব বাজার জিরো পয়েন্ট ও সিটি কলেজের সামনে সড়ক অবরোধ এবং বিক্ষোভ করে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। এ সময় সড়কের পাশে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। পরে নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা আসলে দুই-পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। অন্যদিকে, নিউ ডিগ্রি কলেজের সামনেও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে ছাত্রদলের একপক্ষ।
একাংশের নেতাকর্মীরা অভিযোগ করেন, ছাত্রদলের আংশিক আহবায়ক কমিটিতে টিকটকার, চাঁদাবাজ, মাদক সেবনকারীদের জায়গা দেওয়া হয়েছে। এই কমিটিকে ‘পকেট কমিটি’ উল্লেখ করে তারা বলেন, টাকার বিনিময়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্যদের নিয়ে নতুন কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানান তারা।
সূত্রে জানা যায়, দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধ ও কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা উত্তেজনায় রূপ নেয় এবং উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে চলে গেলে হাতাহাতি শুরু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ দ্রুত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনে। পুলিশের হস্তক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে। প্রশাসন জানিয়েছে, ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এগুলো হচ্ছে- রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি নিউ ডিগ্রি কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী কলেজ, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী সরকারি সার্ভে ইনস্টিটিউট।
মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন বলেন, “আমি রাজশাহীর বাইরে আছি। কমিটি দিয়েছে কেন্দ্র, আমরা এ বিষয়ে আগে কিছু জানতাম না। তবে নতুন কমিটি দেখেছি। এখানে অনেক ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মী বাদ পড়েছেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা হয়েছে। এখন তারা কী সিদ্ধান্ত নেন, সেটিই দেখার বিষয়।”
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সই করা বিজ্ঞপ্তিতে কমিটিগুলো গঠন করা হয়। রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের ৯ সদস্যের আংশিক কমিটির ঘোষনা করা হয়। এই কমিটিতে আহবায়ক করা হয় আবু সাঈদ হাসানকে ও সদস্য সচিব করা হয় শামানুল হক হৃদয়কে।
উল্লেখ, বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে সিটি কলেজ শাখার ৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে আবু সাঈদ হাসানকে আহ্বায়ক এবং শামানুল হক হৃদয়কে সদস্য সচিব করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই নেতাকর্মীদের একটি অংশ অসন্তোষ দেখা দেয়।
মন্তব্য করুন
১৯ জুন ২০২৬, ০৭:০০ পিএম
১৯ জুন ২০২৬, ০৭:০৪ পিএম
১৯ জুন ২০২৬, ০৯:৫৬ পিএম
১৯ জুন ২০২৬, ০৯:৫৫ পিএম
১৯ জুন ২০২৬, ১০:০৪ পিএম