শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

চুড়ামনকাটিতে কৃষক দলের কর্মী সমাবেশ

মিজানুর রহমান, চুড়ামনকাটি প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৬:৫৬ পিএম
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম | ছবি-প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের কৃষি উন্নয়ন ও কৃষকদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। দেশের কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে তিনি খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

শুক্রবার যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নার্গিস বেগম বলেন, জিয়াউর রহমান কৃষি খাতের আধুনিকায়ন, কৃষি ঋণ প্রদান, খাদ্য গুদাম নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি অভিযোগ করেন, বিগত সরকার খাল খনন কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। তবে বিএনপি ক্ষমতায় এলে কৃষি ও কৃষকদের স্বার্থে এসব কার্যক্রম পুনরায় চালু করা হবে।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর নানা ধরনের নির্যাতন চালানো হয়েছে। এমনকি চুড়ামনকাটিতে ইফতার মাহফিল আয়োজনেও বাধার সম্মুখীন হতে হয়েছে। আগামী দিনে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সমাবেশে সদর উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বিপ্লবের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যশোর জেলা কৃষক দলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মহাসিন আলী, সদর উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক শেলিনা পারভীন শেলী, ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদ, সহ-সভাপতি আবু তালেব, রফিকুল ইসলাম, ওলিয়ার রহমান, মামুন মহাসিন, ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক জেবুন নেছা জেবু, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ও আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মাস্টার শিমুল হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান

কেন্দ্রীয় নেতাদের ‘অথর্ব’ দাবি করে নানা অভিযোগ উত্থাপন / যশোর জাতীয় পার্টির আহ্বায়ক সদস্য সচিবসহ ২৫ নেতার একযোগে পদত্যাগ

সন্তান বিক্রির টাকা দিয়ে কাবিন শোধের হুমকি / জমজ কন্যাসন্তানের জন্ম, মায়ের কপালে তালাক !

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে এগিয়ে আসার আহ্বান / যশোর বিসিক শিল্পনগরীকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী অমিতের

অভয়নগরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠন

প্রতিমন্ত্রী অমিতের নির্দেশনায় তিন শতাধিক দরিদ্র নারী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা

কেশবপুরে শ্রমিকদের সংঘর্ষ, আহত ৩

পুলিশের পোশাকের রং পরিবর্তন করে প্রজ্ঞাপন

খালি পেটে আমলকি খাওয়ার সুফল

মক্কায় প্রদর্শিত ৪০০ বছরের পুরোনো কোরআন

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

লবণচরায় চ্যাগা সোহেল আটক

না ফেরার দেশে কবি আল মুজাহিদী

মনিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে

জামায়াত আমির / একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে

সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল জব্দ

মামুনুল হককে নিয়ে সংসদে বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ

মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন, উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

চুড়ামনকাটিতে কৃষক দলের কর্মী সমাবেশ

যশোর বিসিক শিল্পনগরীকে ঢেলে সাজানো হবে : অমিত

X