শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

খালি পেটে আমলকি খাওয়ার সুফল

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৯:১৩ পিএম

আমাদের সবার কাছেই বেশ পরিচিত একটি ফল আমলকি যা ভেষজ গুণে অনন্য। নানা রকম অসুখ সারানো ছাড়াও এটি অনেক সাহায্য করে রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে।

মহামারি করোনার এই সময়ে আমরা সবাই কমবেশি নজর দিয়েছি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। এ কারণে ফল ও সবজি খাওয়াতে জোর দিয়েছি সবাই। এর সঙ্গে যোগ হয়েছে বিভিন্ন রকম ভিটামিন খাওয়ার প্রবণতাও। কিন্তু আমরা চাইলে এসব গুণ আমলকি থেকেও পেতে পারি।

প্রচুর পরিমাণের ভিটামিন ‘সি’ রয়েছে আমলকিতে। এছাড়াও আছে ‘পলিফেনল’ ও ‘অ্যান্টি অক্সিডেন্টস’। আছে প্রয়োজনীয় খনিজ পদার্থ, ক্যালসিয়াম, আয়রন, পটাসিয়াম এবং ক্যারোটিন। নিয়মিত আমলকির জুস পানে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে, হজম ভালো হয়, কোলেস্টেরল ও শ্বাসকষ্টের সমস্যা কমে। আমরা অনেকেই তারুণ্য রক্ষায় সকালে খালি পেটে লেবুর পানি খাই। লেবুতে আছে ভিটামিন ‘সি’ এবং ‘অ্যান্টিঅক্সিডেন্ট’ যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আবার মেদও কমায়। তবে এর থেকেও বেশি উপকার মিলবে আমলকিতে।

একটু অবাক লাগছে তাই না? কিন্তু এটাই সত্যি, কয়েকটি আমলকি প্রথমে টুকরো করে কুসুম গরম পানিতে মিশিয়ে নিন। তারপরে এই পানি সকাল বেলায় খালি পেটে খেয়ে নিন। সাথে আমলকির টুকরোগুলোও খেতে পারেন।

আমলকিতে রয়েছে ‘ক্রোমিয়াম’ যা রক্তে চিনির মাত্রা কমাতে সাহায্য করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে।

দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে হাজার গুণ বাড়িয়ে দেয় আমলকিতে থাকা ভিটামিন ‘সি’।

আমলকি ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়। ব্রণ, খোসপাঁচড়া প্রতিরোধ করে ও কমায়। আমলকি খেলে ত্বকে সহজে বয়সের ছাপ পড়ে না।

আমলকিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে দূষণমুক্ত করে, মেদও কমায়।

আঁশ সমৃদ্ধ আমলকি পরিপাকতন্ত্রকে পরিষ্কার রাখতে সাহায্য করে। এটি কাজ করে প্রাকৃতিক রেচক ওষুধ হিসেবে যা দেহ থেকে বিষাক্ত উপাদান বের করে দিতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়।

চুলের টনিক হিসেবে কাজ করে আমলকি এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ একটি উপাদান। এটি কেবল চুলের গোড়া মজবুত করে তা নয়, এটি চুল বৃদ্ধিতেও সাহায্য করে। এটি চুলের খুসকির সমস্যা দূর করে ও পাকা চুল প্রতিরোধ করে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান

কেন্দ্রীয় নেতাদের ‘অথর্ব’ দাবি করে নানা অভিযোগ উত্থাপন / যশোর জাতীয় পার্টির আহ্বায়ক সদস্য সচিবসহ ২৫ নেতার একযোগে পদত্যাগ

সন্তান বিক্রির টাকা দিয়ে কাবিন শোধের হুমকি / জমজ কন্যাসন্তানের জন্ম, মায়ের কপালে তালাক !

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে এগিয়ে আসার আহ্বান / যশোর বিসিক শিল্পনগরীকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী অমিতের

অভয়নগরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠন

প্রতিমন্ত্রী অমিতের নির্দেশনায় তিন শতাধিক দরিদ্র নারী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা

কেশবপুরে শ্রমিকদের সংঘর্ষ, আহত ৩

পুলিশের পোশাকের রং পরিবর্তন করে প্রজ্ঞাপন

খালি পেটে আমলকি খাওয়ার সুফল

মক্কায় প্রদর্শিত ৪০০ বছরের পুরোনো কোরআন

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

লবণচরায় চ্যাগা সোহেল আটক

না ফেরার দেশে কবি আল মুজাহিদী

মনিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে

জামায়াত আমির / একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে

সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল জব্দ

মামুনুল হককে নিয়ে সংসদে বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ

মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন, উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

চুড়ামনকাটিতে কৃষক দলের কর্মী সমাবেশ

যশোর বিসিক শিল্পনগরীকে ঢেলে সাজানো হবে : অমিত

X