শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

ভারতের প্রতিরক্ষা রপ্তানিতে নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৯:৪০ এএম
ভারতের প্রতিরক্ষা রপ্তানিতে নতুন রেকর্ড

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন ও রপ্তানিকারক দেশে পরিণত হওয়ার পথে আরও এক ধাপ এগিয়েছে ভারত। ২০২৫-২৬ অর্থবছরে দেশটি প্রতিরক্ষা রপ্তানিতে সর্বকালের নতুন রেকর্ড গড়ে এক বছরে ৩৮ হাজার ৪২৪ কোটি টাকার সামরিক সরঞ্জাম বিদেশে বিক্রি করেছে।

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অর্থবছরের তুলনায় এ খাতে আয় বেড়েছে ৬২ দশমিক ৬৬ শতাংশ। ফলে এক বছরের ব্যবধানে অতিরিক্ত ১৪ হাজার ৮০২ কোটি টাকা আয় করেছে দেশটি।

রপ্তানির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদনও নতুন উচ্চতায় পৌঁছেছে। ২০২৫-২৬ অর্থবছরে ভারতের মোট প্রতিরক্ষা উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ৭৮ লাখ কোটি টাকা, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোট রপ্তানির ৫৪ দশমিক ৮৪ শতাংশ এসেছে রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থা বা ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিংস (ডিপিএসইউ) থেকে। অন্যদিকে বেসরকারি খাতের অবদান ছিল ৪৫ দশমিক ১৬ শতাংশ।

বিশেষভাবে উল্লেখযোগ্য হলো, গত বছরের তুলনায় রাষ্ট্রীয় প্রতিরক্ষা সংস্থাগুলোর রপ্তানি বেড়েছে ১৫১ শতাংশ। একই সময়ে বেসরকারি খাতের রপ্তানি বৃদ্ধি পেয়েছে ১৪ শতাংশ।

প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান আর্মোরির প্রতিষ্ঠাতা অমরদীপ সিং বলেন, এই রেকর্ড ভারতের প্রতিরক্ষা শিল্পে চলমান গভীর পরিবর্তনের প্রতিফলন।

তার মতে, বর্তমান বিশ্বে যুদ্ধ ক্রমেই প্রযুক্তিনির্ভর ও দ্রুতগতির হয়ে উঠছে। ড্রোন, সাইবার সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নজরদারি ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তির গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।

তিনি বলেন, নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা অর্জন এখন কেবল কৌশলগত সিদ্ধান্ত নয়, বরং জাতীয় প্রয়োজন। ভারত বর্তমানে ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার এবং সেন্সর প্রযুক্তিসহ প্রতিরক্ষা খাতের প্রায় প্রতিটি স্তরে নিজেদের সক্ষমতা প্রমাণ করছে। আগামী দিনে প্রযুক্তিগত উদ্ভাবন ও পরীক্ষামূলক উন্নয়ন হবে দেশটির প্রধান লক্ষ্য।

কৃষ্ণা ডিফেন্স অ্যান্ড অ্যালাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কেডিএআইএল)-এর ব্যবস্থাপনা পরিচালক অঙ্কুর শাহ বলেন, ভারতের প্রতিরক্ষা শিল্প এখন দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে। রেকর্ড উৎপাদন ও রপ্তানি সেই সক্ষমতারই প্রমাণ।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছরে ভারতের প্রতিরক্ষা রপ্তানি আয় প্রায় তিনগুণ বেড়েছে। ২০২২ সালে যেখানে এ খাত থেকে আয় ছিল ১২ হাজার ৮০০ কোটি টাকা, বর্তমানে তা বেড়ে ৩৮ হাজার কোটি টাকারও বেশি হয়েছে।

বিশ্লেষকদের মতে, প্রতিরক্ষা খাতে উৎপাদন বৃদ্ধি, প্রযুক্তিগত সক্ষমতা অর্জন এবং আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের ফলে আগামী বছরগুলোতে ভারত বৈশ্বিক অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিকারক দেশগুলোর তালিকায় আরও গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করতে পারে।

সূত্র: এনডিটিভি

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান

কেন্দ্রীয় নেতাদের ‘অথর্ব’ দাবি করে নানা অভিযোগ উত্থাপন / যশোর জাতীয় পার্টির আহ্বায়ক সদস্য সচিবসহ ২৫ নেতার একযোগে পদত্যাগ

সন্তান বিক্রির টাকা দিয়ে কাবিন শোধের হুমকি / জমজ কন্যাসন্তানের জন্ম, মায়ের কপালে তালাক !

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে এগিয়ে আসার আহ্বান / যশোর বিসিক শিল্পনগরীকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি প্রতিমন্ত্রী অমিতের

অভয়নগরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তদন্তে কমিটি গঠন

প্রতিমন্ত্রী অমিতের নির্দেশনায় তিন শতাধিক দরিদ্র নারী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা

কেশবপুরে শ্রমিকদের সংঘর্ষ, আহত ৩

পুলিশের পোশাকের রং পরিবর্তন করে প্রজ্ঞাপন

খালি পেটে আমলকি খাওয়ার সুফল

মক্কায় প্রদর্শিত ৪০০ বছরের পুরোনো কোরআন

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

লবণচরায় চ্যাগা সোহেল আটক

না ফেরার দেশে কবি আল মুজাহিদী

মনিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে

জামায়াত আমির / একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে

সুনামগঞ্জে অনলাইন জুয়া চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল জব্দ

মামুনুল হককে নিয়ে সংসদে বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ

মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন, উন্নত চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

চুড়ামনকাটিতে কৃষক দলের কর্মী সমাবেশ

যশোর বিসিক শিল্পনগরীকে ঢেলে সাজানো হবে : অমিত

X