শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

হরমুজ প্রণালি দিয়ে ইরানি বাণিজ্যিক জাহাজের চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৬:০৫ পিএম
হরমুজ প্রণালি দিয়ে ইরানি বাণিজ্যিক জাহাজের চলাচল শুরু

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হওয়ার পরপরই পারস্য উপসাগরীয় অঞ্চলে এর সরাসরি প্রভাব দেখা গেছে। মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের পর হরমুজ প্রণালি দিয়ে ইরানের ১১টি বাণিজ্যিক জাহাজ স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার (১৮ জুন) এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শান্তি সমঝোতার খসড়া চূড়ান্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জাহাজ চলাচলের অনুমোদন কার্যকর করা হয়। এটি দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ ফলাফল হিসেবে দেখা হচ্ছে।

নতুন তথ্য অনুযায়ী, চলাচলকারী জাহাজগুলোর মধ্যে আটটি পণ্যবাহী জাহাজ ইরানের আঞ্চলিক জলসীমা অতিক্রম করে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে। একই সময়ে আন্তর্জাতিক নৌপথ থেকে তিনটি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি হয়ে ইরানের জলসীমায় প্রবেশ করে।

এভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে বাণিজ্যিক কার্যক্রম আবারও সক্রিয় হয়ে উঠছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

নতুন সমঝোতার শর্ত অনুযায়ী, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের ওপর আরোপিত সব ধরনের নৌ-অবরোধ তুলে নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর বিপরীতে ইরান আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে শুল্কমুক্ত ও নিরাপদ যাতায়াতের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনাল্টি গোলে চেক প্রজাতন্ত্রের সাথে দক্ষিণ আফ্রিকার ড্র

পেনাল্টিতে নাটকীয় প্রত্যাবর্তন, স্পট কিকে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভবিষ্যৎ অন্ধকার!

৬ মিনিটেই চেক প্রজাতন্ত্রের গোল

ছাত্রীদের উত্ত্যক্ত করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি এসপির / যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে  থেকে ৯ জন আটক, মুচলেকায় মুক্তি

যশোরে মাথার খুলি ভেঙে যাওয়া সেই নাসিমাকে হত্যা চেষ্টার ঘটনায় আদালতে মামলা

আমি আ’লীগ ছিলাম’ বলে বিএনপিকে মদ্যপ অবস্থায় কটূক্তির অভিযোগ, মোংলা থানার ওসির অপসারণ দাবি

মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে প্রাণ গেল পিতার 

সব বোর্ডের পাবলিক পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র হবে : শিক্ষামন্ত্রী

হরমুজ প্রণালি দিয়ে ইরানি বাণিজ্যিক জাহাজের চলাচল শুরু

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

মহেশপুরে দাখিলা বইয়ের পাতা গায়েব: অফিস সহায়ক ভাস্করের যশোর আদালতে ২৭ বছর কারাদণ্ড

দ্রুত চার্জশিট দিয়ে নন্দিনী হত্যার বিচার করা হবে : ত্রাণমন্ত্রী

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

জনগণের বিশ্বাসই সবচেয়ে বড় নিরাপত্তা : প্রধানমন্ত্রী

দেশে ৫ দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস

‘মেসিকে ব্রাজিলের হয়ে খেলাবো কিনা ভাবছি’

ঝিনাইদহ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

এখনো সব শেষ হয়নি : রোনালদো

যশোরের মনিরামপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার অভিযোগ

X