শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

এখনো সব শেষ হয়নি : রোনালদো

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৩:৫০ পিএম
ক্রিস্তিয়ানো রোনালদো। ছবি : রয়টার্স

বিশ্বকাপের শুরুটা একেবারেই প্রত্যাশা পূরণ করতে পারেনি পর্তুগাল। ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচে জয় না পাওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ইউরোপের এই শক্তিশালী দলটিকে। ফলাফল প্রকাশের পর থেকেই দল ও অধিনায়ককে ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

বিশেষ করে পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলছেন ফুটবল বিশ্লেষক ও সমর্থকদের একটি বড় অংশ। ম্যাচে গোল করতে ব্যর্থ হওয়ায় চাপ আরও বেড়েছে তার ওপর।

তবে সমালোচনার এই সময়ে নীরবতা ভেঙে দিয়েছেন রোনালদো নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, প্রথম ম্যাচের ফল হতাশাজনক হলেও বিশ্বকাপ অভিযান এখানেই শেষ নয়।

তিনি লিখেছেন, “আমরা যেভাবে শুরু করতে চেয়েছিলাম, এটা ঠিক তেমন হয়নি। কিন্তু সবকিছু এখনো শেষ হয়ে যায়নি। বিশ্বকাপের মূল লড়াই এখনো বাকি।”

৪১ বছর বয়সী এই অভিজ্ঞ ফরোয়ার্ড তার বার্তায় স্পষ্ট করেছেন নিজের লড়াকু মানসিকতা। বড় টুর্নামেন্টে টানা ম্যাচে গোল না পাওয়ার পর সমালোচনার মুখে থাকলেও তিনি মনে করেন সামনে এখনও অনেক সুযোগ রয়েছে।

পর্তুগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো সতীর্থদের উদ্দেশে বলেছেন, অতীতের ভুল ভুলে নতুন করে শুরু করতে হবে। একই সঙ্গে তিনি সমর্থকদেরও দলের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

এবারের বিশ্বকাপ রোনালদোর ক্যারিয়ারের ষষ্ঠ আসর। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় সব বড় শিরোপা জিতলেও বিশ্বকাপ ট্রফি এখনো তার অধরা। তাই অনেকেই মনে করছেন, এটি হতে পারে তার শেষ বিশ্বকাপ অভিযান।

তবে অভিজ্ঞ এই অধিনায়কের বার্তা স্পষ্ট—পর্তুগাল এখনো লড়াই থেকে ছিটকে যায়নি। সামনে থাকা ম্যাচগুলোতেই ঘুরে দাঁড়ানোর সুযোগ দেখছেন তিনি এবং পুরো দল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনাল্টি গোলে চেক প্রজাতন্ত্রের সাথে দক্ষিণ আফ্রিকার ড্র

পেনাল্টিতে নাটকীয় প্রত্যাবর্তন, স্পট কিকে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভবিষ্যৎ অন্ধকার!

৬ মিনিটেই চেক প্রজাতন্ত্রের গোল

ছাত্রীদের উত্ত্যক্ত করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি এসপির / যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে  থেকে ৯ জন আটক, মুচলেকায় মুক্তি

যশোরে মাথার খুলি ভেঙে যাওয়া সেই নাসিমাকে হত্যা চেষ্টার ঘটনায় আদালতে মামলা

আমি আ’লীগ ছিলাম’ বলে বিএনপিকে মদ্যপ অবস্থায় কটূক্তির অভিযোগ, মোংলা থানার ওসির অপসারণ দাবি

মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে প্রাণ গেল পিতার 

সব বোর্ডের পাবলিক পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র হবে : শিক্ষামন্ত্রী

হরমুজ প্রণালি দিয়ে ইরানি বাণিজ্যিক জাহাজের চলাচল শুরু

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

মহেশপুরে দাখিলা বইয়ের পাতা গায়েব: অফিস সহায়ক ভাস্করের যশোর আদালতে ২৭ বছর কারাদণ্ড

দ্রুত চার্জশিট দিয়ে নন্দিনী হত্যার বিচার করা হবে : ত্রাণমন্ত্রী

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

জনগণের বিশ্বাসই সবচেয়ে বড় নিরাপত্তা : প্রধানমন্ত্রী

দেশে ৫ দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস

‘মেসিকে ব্রাজিলের হয়ে খেলাবো কিনা ভাবছি’

ঝিনাইদহ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

এখনো সব শেষ হয়নি : রোনালদো

যশোরের মনিরামপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার অভিযোগ

X