শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

পর্তুগালের বিপক্ষে পয়েন্ট পেয়ে উল্লাসে মাতল ইবোলা-কবলিত বুনিয়া

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১১:১৫ এএম
আপডেট : ১৮ জুন ২০২৬, ০১:০২ পিএম
পর্তুগালের বিপক্ষে পয়েন্ট পেয়ে উল্লাসে মাতল ইবোলা-কবলিত বুনিয়া

পর্তুগালের মতো বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দলের বিপক্ষে ড্র করে ইতিহাস গড়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। ইয়োয়ান উইসার সমতাসূচক গোলের সুবাদে ম্যাচ থেকে মূল্যবান এক পয়েন্ট ছিনিয়ে নেওয়ার পর দেশজুড়ে শুরু হয় উৎসবের আমেজ। এমনকি ইবোলা মহামারিতে বিপর্যস্ত উত্তর-পূর্বাঞ্চলের ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়াতেও মানুষ কিছু সময়ের জন্য ভুলে যায় সংকটের বাস্তবতা।

ডিআর কঙ্গো ১৯৭৪ সালের বিশ্বকাপে ‘জায়ার’ নামে অংশ নিয়েছিল। তবে সেই আসরে কোনো গোল করতে পারেনি দলটি। বরং তিন ম্যাচে হজম করেছিল ১৪ গোল। দীর্ঘ অপেক্ষার পর এবার বিশ্বকাপের মঞ্চে শুধু গোলই নয়, অর্জন করেছে নিজেদের ইতিহাসের প্রথম পয়েন্টও।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ইয়োয়ান উইসার গুরুত্বপূর্ণ গোল ডিআর কঙ্গোকে এনে দেয় সেই কাঙ্ক্ষিত সাফল্য। বিশ্বকাপের মতো বড় মঞ্চে এই অর্জন দেশটির ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

ম্যাচ শুরুর আগে বেশিরভাগ ফুটবল বিশ্লেষকই ধারণা করেছিলেন, পর্তুগালের বিপক্ষে বড় ব্যবধানে হারতে পারে কঙ্গো। কারণ প্রতিপক্ষ দলে ছিলেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদোসহ একঝাঁক অভিজ্ঞ ও তারকাখচিত ফুটবলার।

কিন্তু মাঠের লড়াইয়ে সব হিসাব বদলে দেয় কঙ্গোর ফুটবলাররা। আত্মবিশ্বাসী পারফরম্যান্সের মাধ্যমে তারা শক্তিশালী প্রতিপক্ষের কাছ থেকে এক পয়েন্ট আদায় করে নেয় এবং কোটি সমর্থককে আনন্দে ভাসায়।

ম্যাচ শেষে ডিআর কঙ্গোর ফরাসি কোচ সেবাস্তিয়ান দেসাব্রে গর্বিত কণ্ঠে বলেন, 'ছেলেরা কঙ্গোকে বিশ্বমঞ্চে দারুণভাবে তুলে ধরেছে। পুরো দেশটার এই আনন্দ প্রাপ্য ছিল।'

কোচের এই কথার সত্যতা মিলল দেশটির ইতুরি প্রদেশের রাজধানী বুনিয়াতে। এই অঞ্চলটিই কঙ্গোর ইবোলা মহামারীর মূল ধাক্কাটা সামলাচ্ছে।

সর্বশেষ সরকারি হিসাব অনুযায়ী, কঙ্গো ও উগান্ডা মিলিয়ে এই রক্তক্ষরণকারী জ্বরে এখন পর্যন্ত ৮৩৭ জন আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে মারা গেছেন ১৯৬ জন। এর মধ্যে কেবল বুনিয়াতেই ২১৫ জন রোগী শনাক্ত হয়েছেন। সেখানে পরীক্ষা করার সুযোগ সীমিত থাকায় ঠিক কতজন আসলে আক্রান্ত তা নিশ্চিতভাবে জানা যাচ্ছে না।

এই চরম সংকটের মধ্যেও টেলিভিশনের সামনে বসে বিশ্বকাপ দেখাটাই ছিল বুনিয়াবাসীর একমাত্র মানসিক স্বস্তি। তাদের আনন্দের উপলক্ষ দেন নিউক্যাসলের হয়ে খেলা উইসা। তার গোলের পর রাজপথ মেতে ওঠে বাঁধভাঙা উল্লাসে।

জীর্ণ দোকানগুলোর সামনে জটলা পাকানো তরুণেরা দুই হাত উঁচিয়ে লাফাতে শুরু করে, তাদের চোখে-মুখে তখন খেলা করছিল আনন্দের ঝিলিক। এর সঙ্গে যোগ হয় মোটরবাইকের নানারকম কসরত আর তীব্র হর্ন, যা মুহূর্তেই তীব্রতায় রূপ নেয়।

ইবোলার সংক্রমণ ঠেকাতে মে মাসের শেষদিকে যেকোনো জমায়েতে সর্বোচ্চ ৫০ জনের সীমা বেঁধে দিয়েছিল প্রশাসন। কিন্তু এই আনন্দের দিনে বারের উপচে পড়া ভিড়ের সামনে সেই নিয়ম খড়কুটোর মতো ভেসে যায়।

উচ্ছ্বসিত আন্তোয়ানেত মাকাসি বার্তা সংস্থা এএফপি-কে বলেন, ‘নিজের দেশের পক্ষে গলা ফাটাতে পারাটা একটা গর্বের বিষয়।’ তবে সামাজিক দূরত্বের বালাই না থাকায় কিছুটা শঙ্কাও ছিল তার মনে। তিনি যোগ করেন, ‘বাড়ি ফিরেই আগে নিজেকে ভালোমতো জীবাণুমুক্ত করতে হবে।’

পর্তুগালের বিপক্ষে ড্র শুধু একটি ফুটবল ফল নয়, বরং সংকটময় সময়ে ডিআর কঙ্গোর মানুষের জন্য আশার প্রতীক হয়ে উঠেছে। ইবোলা মহামারী, অর্থনৈতিক চ্যালেঞ্জ ও সামাজিক অনিশ্চয়তার মধ্যেও জাতীয় দলের এই সাফল্য দেশবাসীকে দিয়েছে এক বিরল আনন্দের উপলক্ষ এবং জাতীয় গৌরবের নতুন গল্প।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনাল্টি গোলে চেক প্রজাতন্ত্রের সাথে দক্ষিণ আফ্রিকার ড্র

পেনাল্টিতে নাটকীয় প্রত্যাবর্তন, স্পট কিকে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভবিষ্যৎ অন্ধকার!

৬ মিনিটেই চেক প্রজাতন্ত্রের গোল

ছাত্রীদের উত্ত্যক্ত করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি এসপির / যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে  থেকে ৯ জন আটক, মুচলেকায় মুক্তি

যশোরে মাথার খুলি ভেঙে যাওয়া সেই নাসিমাকে হত্যা চেষ্টার ঘটনায় আদালতে মামলা

আমি আ’লীগ ছিলাম’ বলে বিএনপিকে মদ্যপ অবস্থায় কটূক্তির অভিযোগ, মোংলা থানার ওসির অপসারণ দাবি

মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে প্রাণ গেল পিতার 

সব বোর্ডের পাবলিক পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র হবে : শিক্ষামন্ত্রী

হরমুজ প্রণালি দিয়ে ইরানি বাণিজ্যিক জাহাজের চলাচল শুরু

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

মহেশপুরে দাখিলা বইয়ের পাতা গায়েব: অফিস সহায়ক ভাস্করের যশোর আদালতে ২৭ বছর কারাদণ্ড

দ্রুত চার্জশিট দিয়ে নন্দিনী হত্যার বিচার করা হবে : ত্রাণমন্ত্রী

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

জনগণের বিশ্বাসই সবচেয়ে বড় নিরাপত্তা : প্রধানমন্ত্রী

দেশে ৫ দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস

‘মেসিকে ব্রাজিলের হয়ে খেলাবো কিনা ভাবছি’

ঝিনাইদহ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

এখনো সব শেষ হয়নি : রোনালদো

যশোরের মনিরামপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার অভিযোগ

X