শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

বিশ্বজুড়ে মিঠা পানির সংকট: শুকিয়ে যাচ্ছে ১০টি বড় হ্রদ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৯:২০ এএম
বিশ্বজুড়ে মিঠা পানির সংকট: শুকিয়ে যাচ্ছে ১০টি বড় হ্রদ

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ৩২৪ ট্রিলিয়ন লিটার (৮৫.৬ ট্রিলিয়ন গ্যালন) মিঠা পানি হারিয়ে যাচ্ছে—যা প্রায় ২৮ কোটি মানুষের এক বছরের পানির চাহিদার সমান।

২০২৫ সালের এক প্রতিবেদনে বিশ্বব্যাংক এই ক্রমাগত পানিহ্রাসকে “মহাদেশীয় শুষ্কতা নামে আখ্যায়িত করেছে। এর মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে: ক্রমবর্ধমান খরা এবং অস্থিতিশীল ভূমি ও পানি ব্যবস্থাপনা পদ্ধতির ফলে এমন পরিবর্তন দেখা দিয়েছে।

একইসঙ্গে জাতিসংঘ ১৭ জুনকে বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করেছে, যাতে ভূমি পুনরুদ্ধার ও পানি সংরক্ষণে বিশ্বব্যাপী সচেতনতা বাড়ে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিশ্বের ১০টি গুরুত্বপূর্ণ নদী, হ্রদ ও জলাধারের ভয়াবহ সংকোচনের চিত্র তুলে ধরা হয়েছে।

পারানা নদী, আর্জেন্টিনা প্রায় ৪,৯০০ কিলোমিটার (৩,০৩০ মাইল) দীর্ঘ পারানা নদী আমাজনের পর দক্ষিণ আমেরিকার দ্বিতীয় দীর্ঘতম নদী এবং এটি ব্রাজিল, প্যারাগুয়ে ও আর্জেন্টিনাকে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হিসেবে কাজ করে।

কয়েক বছরের খরার কারণে, ১৯৯০ এবং ২০২৬ সালের স্যাটেলাইট চিত্রের তুলনা করলে দেখা যায়, রোজারিও বন্দরের জলস্তর মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। এই ভয়াবহ সংকোচনের ফলে শস্য পরিবহন ব্যাহত হয়েছে, ইতাইপু বাঁধে জলবিদ্যুৎ উৎপাদন কমে গেছে এবং নদীর তলদেশের বিস্তীর্ণ সমতল ভূমি ও নতুন দ্বীপ সৃষ্টি হয়েছে।

পারানা নদী

লেক পোপো, বলিভিয়া বলিভিয়ার ৩,৭০০ মিটার (১২,০০০ ফুট) উচ্চতায় অবস্থিত পোপো লেক বা হ্রদ, বিলুপ্তপ্রায় উচ্চভূমির হ্রদের বিশ্বের অন্যতম চরম উদাহরণ।

১৯৮৪ এবং ২০২০ সালের স্যাটেলাইট চিত্রের তুলনা করলে দেখা যায়, একসময় বলিভিয়ার দ্বিতীয় বৃহত্তম হ্রদটি, যা ১ হাজার বর্গ কিলোমিটার (৩৯০ বর্গ মাইল) এলাকা জুড়ে বিস্তৃত ছিল, তা প্রায় বিলীন হয়ে গেছে। জলপ্রবাহের দিক পরিবর্তন, খরা এবং উষ্ণায়নের কারণে এটি অনেকাংশে শুকিয়ে গিয়ে একটি লবণাক্ত সমভূমিতে পরিণত হয়েছে এবং মৎস্য সম্পদ ও আদিবাসী উরু জনগোষ্ঠীর জীবিকা ধ্বংস করেছে।

লেক এনগামি, বতসোয়ানা বতসোয়ানার ওকাভাঙ্গো ডেল্টার দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত এনগামি লেকে ব্যাপক পরিবর্তন দেখা যায়, যা ওকাভাঙ্গো প্রণালি থেকে আসা পানির প্রবাহের উপর নির্ভরশীল।

১৯৮৪ এবং ২০২০ সালের স্যাটেলাইট চিত্রের তুলনা এর অত্যন্ত পরিবর্তনশীল ও জলবায়ু-সংবেদনশীল প্রকৃতিকে তুলে ধরে। তীব্র খরা এবং উজানের জলধারা থেকে আসা পানির ওঠানামার কারণে হ্রদটি প্রায় অদৃশ্য হয়ে গিয়েছিল। এতে স্থানীয় মৎস্য চাষ এবং গবাদি পশুর চারণভূমি ধ্বংসের মুখে পড়ে, যদিও পরে এটি আংশিক পুনরুদ্ধার করা হয়েছে।

লাগুনা দে আকুলেও, চিলি রাজধানী সান্তিয়াগোর কাছে পাইনে অবস্থিত আকুলেও লেগুন হলো এমন একটি হ্রদের উল্লেখযোগ্য উদাহরণ, যা দীর্ঘস্থায়ী খরা এবং পানির অতিরিক্ত ব্যবহারের কারণে এটি পুরোপুরি শুকিয়ে গেছে।

২০০৭ এবং ২০২৬ সালের স্যাটেলাইট চিত্রের তুলনা করলে দেখা যায়, একসময়ের জনপ্রিয় এবং স্থানীয় জনগোষ্ঠীকে সহায়তাকারী বিনোদন কেন্দ্রটি কীভাবে বিলীন হয়ে গেছে।

উর্মিয়া হ্রদ

উর্মিয়া লেক, ইরান উত্তর-পশ্চিম ইরানে অবস্থিত লেক উর্মিয়া একসময় মধ্যপ্রাচ্যের বৃহত্তম লবণাক্ত পানির হ্রদ ছিল, যা ১৯৯০-এর দশকে প্রায় ৬ হাজার বর্গ কিলোমিটার (২৩০০ বর্গ মাইল) এলাকা জুড়ে বিস্তৃত ছিল। এরপর থেকে এটি সংকুচিত হতে হতে মাত্র ৫৮১ বর্গ কিলোমিটার (২২৪ বর্গ মাইল) হয়েছে, যা এর পূর্বের আকারের ১০ শতাংশেরও কম।

ধারাবাহিক খরা, কৃষিকাজে পানির ব্যবহার, নদীর গতিপথ পরিবর্তন এবং অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে উর্মিয়া হ্রদের বিস্তীর্ণ এলাকা উন্মুক্ত লবণাক্ত সমভূমিতে পরিণত হয়েছে।

আল-চিবায়িশ জলাভূমি

আল-চিবায়িশ জলাভূমি, ইরাক দক্ষিণ ইরাকে অবস্থিত আল-চিবায়িশ জলাভূমি বৃহত্তর মেসোপটেমীয় জলাভূমির একটি অংশ, যা ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। জলাভূমিটি ইরাকের প্রাচীন টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী দ্বারা পুষ্ট এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলাভূমি বাস্তুতন্ত্রগুলোর মধ্যে অন্যতম।

১৯৮৪ এবং ২০২০ সালের স্যাটেলাইট চিত্রের তুলনা করলে জলাভূমিটির বড় ধরনের পরিবর্তন দেখা যায়। ১৯৯০-এর দশকে তীব্র পানি নিষ্কাশন এবং খরার কারণে ব্যাপক শুষ্কতা দেখা দিয়েছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বৃষ্টিপাত বৃদ্ধি এবং চলমান পুনরুদ্ধার প্রচেষ্টার ফলে এর কিছু অংশ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

আম্বোভোম্বে, মাদাগাস্কার আম্বোভোম্বে হলো আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের অন্যতম জলবায়ু-পীড়িত ও খরাপ্রবণ অঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর। মালাগাসি ভাষায় ‘আম্বোভোম্বে’ শব্দের অর্থ হলো ‘প্রচুর কূপের স্থান’।

১৯৮৫ এবং ২০২০ সালের স্যাটেলাইট চিত্রের তুলনা করলে দেখা যায়, বহু বছরের খরা এবং ক্রমবর্ধমান তাপমাত্রার কারণে দক্ষিণ মাদাগাস্কারে একটি গুরুতর পরিবেশগত সংকট বিরাজ করছে। প্রবল লাল বালুঝড় এবং বৃষ্টিপাতের ঘাটতি পানির উৎস ও কৃষিজমির ক্ষতি করেছে, জীবনধারণের জন্য প্রয়োজনীয় কৃষি ও পশুপালনকে ক্ষতিগ্রস্ত করেছে এবং ব্যাপক দুর্ভোগ ও স্থানচ্যুতির কারণ হয়েছে।

ফাগুইবাইন লেক

ফাগুইবাইন লেক, মালি সাহারা মরুভূমির শেষ প্রান্তে অবস্থিত উত্তর মালির ফাগুইবাইন হ্রদটি সাম্প্রতিক দশকগুলোতে প্রায় বিলীন হয়ে গেছে।

ঐতিহাসিকভাবে নাইজার নদীর বন্যার পানিতে পুষ্ট হলেও ১৯৮৪ থেকে ২০২০ সাল পর্যন্ত স্যাটেলাইট চিত্র থেকে দেখা যায়, বন্যার পরিমাণ কমে যাওয়া, খরা এবং পলি জমার কারণে হ্রদটি নাটকীয়ভাবে সংকুচিত হয়ে পড়েছে। যার ফলে এর অববাহিকার বেশিরভাগ অংশ শুষ্ক এবং ক্রমশ মরুভূমিতে পরিণত হচ্ছে।

লেক মিড

লেক মিড, যুক্তরাষ্ট্র নেভাডা-অ্যারিজোনা সীমান্তে অবস্থিত লেক মিড হলো ধারণক্ষমতার দিক থেকে যুক্তরাষ্ট্রের বৃহত্তম জলাধার। ১৯৩০-এর দশকে কলোরাডো নদীর উপর হুভার বাঁধ নির্মাণের মাধ্যমে এটি গঠিত হয় এবং এটি যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও মেক্সিকোর কিছু অংশের লক্ষ লক্ষ মানুষের জন্য সুপেয় পানির এক গুরুত্বপূর্ণ উৎস।

১৯৮৪ এবং ২০২০ সালের স্যাটেলাইট চিত্রের তুলনা করলে জলাধারটির নাটকীয় অবনতি দেখা যায়। দীর্ঘস্থায়ী খরা, ক্রমবর্ধমান তাপমাত্রা এবং পানির ব্যাপক চাহিদার কারণে পানির স্তর তীব্রভাবে হ্রাস পেয়েছে, যা বিস্তীর্ণ তীরবর্তী এলাকা এবং পূর্বে জলমগ্ন ভূমিকে উন্মুক্ত করে দিয়েছে।

দক্ষিণ আরল সাগর

দক্ষিণ আরল সাগর, উজবেকিস্তান উত্তর-পশ্চিম উজবেকিস্তানে অবস্থিত দক্ষিণ আরল সাগর বিশ্বের অন্যতম ভয়াবহ মানবসৃষ্ট পরিবেশগত বিপর্যয়ের একটি অংশ।

১৯৮৪ এবং ২০২০ সালের স্যাটেলাইট চিত্রের তুলনা করলে হ্রদটির নাটকীয় বিলুপ্তি দেখা যায়; কয়েক দশক ধরে সেচের জন্য নদীর গতিপথ পরিবর্তনের ফলে বিশ্বের অন্যতম বৃহত্তম পরিবেশগত বিপর্যয় ঘটে, যা এটিকে ৯০ শতাংশেরও বেশি সংকুচিত করে।

বিশেষজ্ঞদের মতে, কার্যকর পানি সংরক্ষণ, টেকসই কৃষি এবং বৈশ্বিক জলবায়ু নীতি ছাড়া এই সংকট আরও গভীর হবে।

সূত্র: আলজাজিরা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনাল্টি গোলে চেক প্রজাতন্ত্রের সাথে দক্ষিণ আফ্রিকার ড্র

পেনাল্টিতে নাটকীয় প্রত্যাবর্তন, স্পট কিকে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভবিষ্যৎ অন্ধকার!

৬ মিনিটেই চেক প্রজাতন্ত্রের গোল

ছাত্রীদের উত্ত্যক্ত করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি এসপির / যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে  থেকে ৯ জন আটক, মুচলেকায় মুক্তি

যশোরে মাথার খুলি ভেঙে যাওয়া সেই নাসিমাকে হত্যা চেষ্টার ঘটনায় আদালতে মামলা

আমি আ’লীগ ছিলাম’ বলে বিএনপিকে মদ্যপ অবস্থায় কটূক্তির অভিযোগ, মোংলা থানার ওসির অপসারণ দাবি

মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে প্রাণ গেল পিতার 

সব বোর্ডের পাবলিক পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র হবে : শিক্ষামন্ত্রী

হরমুজ প্রণালি দিয়ে ইরানি বাণিজ্যিক জাহাজের চলাচল শুরু

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

মহেশপুরে দাখিলা বইয়ের পাতা গায়েব: অফিস সহায়ক ভাস্করের যশোর আদালতে ২৭ বছর কারাদণ্ড

দ্রুত চার্জশিট দিয়ে নন্দিনী হত্যার বিচার করা হবে : ত্রাণমন্ত্রী

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

জনগণের বিশ্বাসই সবচেয়ে বড় নিরাপত্তা : প্রধানমন্ত্রী

দেশে ৫ দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস

‘মেসিকে ব্রাজিলের হয়ে খেলাবো কিনা ভাবছি’

ঝিনাইদহ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

এখনো সব শেষ হয়নি : রোনালদো

যশোরের মনিরামপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার অভিযোগ

X