শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

বিশ্ববাজারে কমলো তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০১:৫৫ পিএম
বিশ্ববাজারে কমলো তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরের পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়েছে। চুক্তির খবর প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানিয়েছে বাজার বিশ্লেষকরা।

বিশ্লেষকদের মতে, এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসার পাশাপাশি ইরানি তেল আবারও বৈশ্বিক বাজারে সরবরাহে ফিরে আসতে পারে—এমন প্রত্যাশা তৈরি হয়েছে। এতে করে বৈশ্বিক জ্বালানি সরবরাহ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা জোরদার হয়েছে, যা সরাসরি তেলের দামে চাপ সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার দিনের শুরুতে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা ১.১২ শতাংশ কমে দাঁড়ায় ৭৮.৬৬ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৯৮ সেন্ট বা ১.২৮ শতাংশ কমে ৭৫.৮১ ডলারে নেমে আসে।

এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চুক্তি মেনে চলার আহ্বান জানিয়ে সতর্ক করেন। তিনি বলেন, শর্ত না মানলে পরিস্থিতি আবারও সংঘাতের দিকে যেতে পারে। ওই মন্তব্যের পর সাময়িকভাবে তেলের দাম কিছুটা বাড়লেও পরবর্তীতে বাজার আবারও নিম্নমুখী প্রবণতায় ফিরে যায়।

বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান আইজির বিশ্লেষক টনি সাইকামোর বলেন, জ্বালানি বাজার দ্রুত হিসাব করছে যে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতার ফলে প্রত্যাশার আগেই ইরানি তেল আন্তর্জাতিক বাজারে ফিরে আসতে পারে। এর ফলে বিক্রির চাপ আরও বৃদ্ধি পেয়েছে এবং দাম কমে যাচ্ছে।

সম্প্রতি স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতা স্মারক অনুযায়ী, আগামী ৬০ দিনের একটি আলোচনাকাল শুরু হয়েছে। এই সময়ের মধ্যে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল টোল বা অতিরিক্ত ফি ছাড়াই চলাচলের সুযোগ দেবে বলে জানা গেছে।

চুক্তিতে আরও বলা হয়েছে, ৩০ দিনের মধ্যে প্রণালিটির পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের একটি বড় অংশ পরিবাহিত হয়।

যুদ্ধ ও উত্তেজনার কারণে এই প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হলে বিশ্ববাজারে সরবরাহ সংকটের শঙ্কা তৈরি হয়েছিল। নতুন চুক্তির পর সেই উদ্বেগ কিছুটা কমে এসেছে, যা আন্তর্জাতিক তেলের বাজারে সরাসরি প্রভাব ফেলেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনাল্টি গোলে চেক প্রজাতন্ত্রের সাথে দক্ষিণ আফ্রিকার ড্র

পেনাল্টিতে নাটকীয় প্রত্যাবর্তন, স্পট কিকে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভবিষ্যৎ অন্ধকার!

৬ মিনিটেই চেক প্রজাতন্ত্রের গোল

ছাত্রীদের উত্ত্যক্ত করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি এসপির / যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে  থেকে ৯ জন আটক, মুচলেকায় মুক্তি

যশোরে মাথার খুলি ভেঙে যাওয়া সেই নাসিমাকে হত্যা চেষ্টার ঘটনায় আদালতে মামলা

আমি আ’লীগ ছিলাম’ বলে বিএনপিকে মদ্যপ অবস্থায় কটূক্তির অভিযোগ, মোংলা থানার ওসির অপসারণ দাবি

মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে প্রাণ গেল পিতার 

সব বোর্ডের পাবলিক পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র হবে : শিক্ষামন্ত্রী

হরমুজ প্রণালি দিয়ে ইরানি বাণিজ্যিক জাহাজের চলাচল শুরু

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

মহেশপুরে দাখিলা বইয়ের পাতা গায়েব: অফিস সহায়ক ভাস্করের যশোর আদালতে ২৭ বছর কারাদণ্ড

দ্রুত চার্জশিট দিয়ে নন্দিনী হত্যার বিচার করা হবে : ত্রাণমন্ত্রী

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

জনগণের বিশ্বাসই সবচেয়ে বড় নিরাপত্তা : প্রধানমন্ত্রী

দেশে ৫ দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস

‘মেসিকে ব্রাজিলের হয়ে খেলাবো কিনা ভাবছি’

ঝিনাইদহ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

এখনো সব শেষ হয়নি : রোনালদো

যশোরের মনিরামপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার অভিযোগ

X