শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

আমি আ’লীগ ছিলাম’ বলে বিএনপিকে মদ্যপ অবস্থায় কটূক্তির অভিযোগ, মোংলা থানার ওসির অপসারণ দাবি

​মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৮:৫৪ পিএম
ছবি-প্রতিনিধি

বাগেরহাটের মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমানের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় রাজনৈতিক পরিচয় খাটিয়ে বিএনপি নেতাকর্মীদের কটূক্তি ও হেনস্তা করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং ওসির তাৎক্ষণিক অপসারণের দাবিতে আজ বৃহস্পতিবার বিকালে মোংলা পৌর এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

​পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, গত ১৭ জুন (বুধবার) রাতে মোংলা থানার ওসি মো. আতিকুর রহমান অতিরিক্ত মদ্যপান করে অসামাজিক আচরণ করেন। ওই অবস্থায় তিনি বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে চরম অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং বেশ কয়েকজন নেতাকর্মীকে লাঞ্ছিত ও হেনস্তা করেন।

​বিএনপি নেতাদের দাবি, মদ্যপ অবস্থায় ওসি আতিকুর রহমান উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দম্ভোক্তি প্রকাশ করে বলেন, “আমি আওয়ামী লীগ ছিলাম।” এই বলে তিনি বিএনপিকে লক্ষ্য করে তীব্র আপত্তিকর ভাষায় কটূক্তি করেন।

​মানববন্ধনে বক্তারা বলেন, একজন আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ কর্মকর্তার আসনে বসে এমন অসামাজিক, দলীয় ও চরম দায়িত্বজ্ঞানহীন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে এই ওসির অপসারণ এবং তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন দলটির নেতারা।

​কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব আলী মল্লিক, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুদ্দিন টুটুল, পৌর তাঁতি দলের সদস্য সচিব আজিজুর রহমান সোহাগ এবং পৌর যুবদল নেতা রতন মাহমুদসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।

তবে ১৭ জুন রাতের ঘটনা, মদ্যপান ও রাজনৈতিক বক্তব্যের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান।

​এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “আমার বিরুদ্ধে আনা মদ্যপান, গালমন্দ বা রাজনৈতিক পরিচয় দেওয়ার সব অভিযোগই ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের নিয়মিত দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলার স্বার্থে কাজ করতে গিয়ে কোনো একটি মহলের স্বার্থে আঘাত লাগায় তারা ব্যক্তিগত আক্রোশ থেকে আমার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।”

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনাল্টি গোলে চেক প্রজাতন্ত্রের সাথে দক্ষিণ আফ্রিকার ড্র

পেনাল্টিতে নাটকীয় প্রত্যাবর্তন, স্পট কিকে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভবিষ্যৎ অন্ধকার!

৬ মিনিটেই চেক প্রজাতন্ত্রের গোল

ছাত্রীদের উত্ত্যক্ত করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি এসপির / যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে  থেকে ৯ জন আটক, মুচলেকায় মুক্তি

যশোরে মাথার খুলি ভেঙে যাওয়া সেই নাসিমাকে হত্যা চেষ্টার ঘটনায় আদালতে মামলা

আমি আ’লীগ ছিলাম’ বলে বিএনপিকে মদ্যপ অবস্থায় কটূক্তির অভিযোগ, মোংলা থানার ওসির অপসারণ দাবি

মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে প্রাণ গেল পিতার 

সব বোর্ডের পাবলিক পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র হবে : শিক্ষামন্ত্রী

হরমুজ প্রণালি দিয়ে ইরানি বাণিজ্যিক জাহাজের চলাচল শুরু

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

মহেশপুরে দাখিলা বইয়ের পাতা গায়েব: অফিস সহায়ক ভাস্করের যশোর আদালতে ২৭ বছর কারাদণ্ড

দ্রুত চার্জশিট দিয়ে নন্দিনী হত্যার বিচার করা হবে : ত্রাণমন্ত্রী

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

জনগণের বিশ্বাসই সবচেয়ে বড় নিরাপত্তা : প্রধানমন্ত্রী

দেশে ৫ দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস

‘মেসিকে ব্রাজিলের হয়ে খেলাবো কিনা ভাবছি’

ঝিনাইদহ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

এখনো সব শেষ হয়নি : রোনালদো

যশোরের মনিরামপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার অভিযোগ

X