বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

মোরেলগঞ্জে পানির ট্যাংকি বিতরণে বৈষম্যের অভিযোগ, জনমনে ক্ষোভ

গনেশ পাল, মোরেলগঞ্জ (বাগেরহাট)
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৯:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

উপকূলীয় বাগেরহাটের মোরেলগঞ্জে সুপেয় পানির সংকট নিরসনে সরকারি বরাদ্দকৃত ৩ হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাংকি বিতরণে বৈষম্যের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, একাধিক ইউনিয়নের সাধারণ মানুষ সমানভাবে সুবিধা না পেয়ে বঞ্চিত হয়েছেন। একই সঙ্গে বিগত কয়েক বছরে ট্যাংকি বিতরণে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগও রয়েছে।

সরজমিনে জানা গেছে, উপকূলীয় পানগুছি নদীর তীরবর্তী ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত মোরেলগঞ্জ উপজেলায় প্রায় ৫ লাখ মানুষের বসবাস। লবণাক্ততা, নদীভাঙন ও সুপেয় পানির সংকট দিন দিন বৃদ্ধি পাওয়ায় এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, আগে টিউবওয়েল ও পুকুরের মিষ্টি পানি ব্যবহৃত হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে অধিকাংশ টিউবওয়েলে এখন আয়রন ও আর্সেনিকের সমস্যা দেখা দিয়েছে। অনেক টিউবওয়েল অকেজো হয়ে পড়েছে, আবার কোথাও নতুন টিউবওয়েল স্থাপনও সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় সুপেয় পানির সংকট মোকাবিলায় ২০১৭-১৮ অর্থ বছর থেকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের আওতায় বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ৩ হাজার লিটারের ট্যাংকি বিতরণ শুরু হয়। এ পর্যন্ত প্রায় ১৬ হাজার পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

সর্বশেষ ২০২৫-২৬ অর্থ বছরে উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্পের আওতায় ২২৫টি ৩ হাজার লিটারের ট্যাংকি বরাদ্দ দেওয়া হয় এবং বিতরণ কার্যক্রম শুরু হয়। তবে এই তালিকা প্রণয়ন ও বিতরণে চরম বৈষম্যের অভিযোগ উঠেছে স্থানীয়দের মধ্যে।

অভিযোগ অনুযায়ী, ১৪০টি ট্যাংকি একটি নির্দিষ্ট কর্মকর্তার তালিকা অনুযায়ী বিতরণ করা হয়েছে। শুধু রামচন্দ্রপুর ইউনিয়নেই প্রায় ৭০টি ট্যাংকি দেওয়া হয়েছে। অন্যদিকে বেশ কিছু ইউনিয়ন নামমাত্র বরাদ্দ পেলেও কয়েকটি ইউনিয়ন পুরোপুরি বঞ্চিত হয়েছে।

স্থানীয়দের দাবি, বলেশ্বর নদীর তীরবর্তী চিংড়াখালী ইউনিয়নের উত্তর ও দক্ষিণ চিংড়াখালী, গোপালপুর, ভুটিয়াখালী, চর গোপালপুর, ধরাধোয়া, বেতবুনিয়া ও চন্ডিপুর গ্রামের প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকটে রয়েছে। তাদের একমাত্র ভরসা নদীর পানি।

অথচ পূর্বে সামান্য কয়েকটি ট্যাংকি পেলেও এ বছর ওই ইউনিয়নগুলো নতুন বরাদ্দ থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে রামচন্দ্রপুর ইউনিয়নে তুলনামূলক বেশি বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে আগে থেকেই পানির সাপ্লাইসহ কিছু সুবিধা রয়েছে বলে দাবি করা হয়।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও সুপেয় পানির সংকট তীব্র বলে জানিয়েছেন স্থানীয়রা। একাধিক আবেদন করেও অনেক এলাকায় ট্যাংকি না পাওয়ার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারিভাবে আপাতত ট্যাংকি বরাদ্দ বন্ধ রয়েছে। পরবর্তীতে বরাদ্দ এলে বিতরণ করা হবে।

স্থানীয়দের প্রশ্ন, বরাদ্দ বন্ধ থাকলে নতুন ট্যাংকি কোথা থেকে এসে একটি নির্দিষ্ট এলাকায় বেশি বিতরণ করা হলো এ নিয়েও তারা সন্দেহ প্রকাশ করেছেন।ছবি: প্রতিনিধি

এদিকে উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান বলেন, “সরকারি বরাদ্দ শুধু পানির ট্যাংকি নয়, সকল বরাদ্দই সাধারণ মানুষের মধ্যে সমানভাবে বণ্টন হওয়া উচিত। অতীতেও এ ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে। নতুন করে যেন বৈষম্য না হয়, সেজন্য সংশ্লিষ্টদের নজরদারি বাড়াতে হবে।”

স্থানীয়দের দাবি, সুপেয় পানির মতো মৌলিক চাহিদার ক্ষেত্রে বৈষম্য দূর করে সবার জন্য ন্যায়সঙ্গতভাবে সরকারি সুবিধা নিশ্চিত করা জরুরি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরের কথিত সাংবাদিক নীরবসহ চার অনলাইন পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা

যশোরে ছয় মাসে এইচআইভি শনাক্ত ৩৫, মৃত্যু ৬ জনের

যশোরে ডেঙ্গু সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

যশোরে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা  

ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশন  / সমন্বিত মেধা তালিকায় যশোর শাখার ৩২ শিক্ষার্থীর কৃতিত্ব

১৩ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

মোরেলগঞ্জে পানির ট্যাংকি বিতরণে বৈষম্যের অভিযোগ, জনমনে ক্ষোভ

নয় বছরের দাম্পত্যে ইতি টানলেন হুনার-ময়াঙ্ক

তেল কিনতে ১৭ হাজার কোটি টাকার অনুমোদন

অশ্রুসিক্ত নয়নে সজ্জিত গাড়িতে শিক্ষকের বিদায়

ঝিনাইদহে প্রস্তাবিত মেডিকেল কলেজের স্থান পরিদর্শন

নতুন বলে পুরাতন টিভি বিক্রি, র‌্যাংগস কর্মকর্তার বিরুদ্ধে মামলা

দুই বাইক চুরির তদন্তে মোংলায় আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

যশোরে পুলিশের দায়িত্ব পালনে বাধা, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ

ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যক্রম অব্যাহত থাকবে : রাসিক প্রশাসক

বৃক্ষরোপণের মাধ্যমে ‘সবুজ বিপ্লব’ গড়ে তোলার আহ্বান জুবাইদা রহমানের

রাজশাহীতে "তথ্য অধিকার আইন- ২০০৯" বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নির্বাচনী দায়িত্বে নিহত হলে পরিবার পাবে ১০ লাখ টাকা

পাঁচদিন বৃষ্টি ও বজ্রসহ ঝড়ের পূর্বাভাস

‘সির সির’ গানে বাজিমাত নোরা ফাতেহির!

X