বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

নতুন বলে পুরাতন টিভি বিক্রি, র‌্যাংগস কর্মকর্তার বিরুদ্ধে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৮:২৬ পিএম
পুরাতন ও ত্রুটিযুক্ত সনি ব্রাভিয়া টেলিভিশন বিক্রি করে প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগে র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের যশোর শোরুমের ইনচার্জের বিরুদ্ধে আদালতে মামলা। ছবি: গ্রামের কাগজ

নতুন ও ব্র্যান্ড নিউ বলে এক লাখ ৪ হাজার ৯০০ টাকা মূল্যের একটি পুরাতন ও ত্রুটিযুক্ত সনি ব্রাভিয়া টেলিভিশন বিক্রি করে প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগে র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের যশোর শোরুমের ইনচার্জের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী ফরিদুল ইসলাম যশোর আদালতে মামলাটি করেন। মামলায় যশোর শহরের রেলরোড এলাকার র‌্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেডের শোরুম ইনচার্জ রবিউল ইসলামকে একমাত্র আসামি করা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে তার বিরুদ্ধে সমন জারি করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দেবাশীষ দাস।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৫ নভেম্বর বিকেলে অ্যাডভোকেট কাজী ফরিদুল ইসলাম র‌্যাংগসের যশোর শোরুম থেকে নতুন হিসেবে ৬৫ ইঞ্চি সনি ব্রাভিয়া টেলিভিশন এক লাখ ৪ হাজার ৯০০ টাকায় ক্রয় করেন। ক্রয়ের সময় শোরুম ইনচার্জ রবিউল ইসলাম তাকে আশ্বস্ত করেন যে, প্রতিষ্ঠানের কর্মীরা তার বাসায় গিয়ে টেলিভিশনটি স্থাপন করে দেবেন।

সেদিন সন্ধ্যায় শোরুমের কর্মচারীরা তার বাসায় গিয়ে টেলিভিশনটি স্থাপন করেন। তবে রাতে টেলিভিশন ব্যবহারের সময় তিনি দেখতে পান, টিভির বর্ডারে লাগানো স্বচ্ছ টেপে ধুলাবালি জমে রয়েছে। একই সঙ্গে ছবি ও শব্দে বিভিন্ন ত্রুটি ধরা পড়ে। অভিযোগ অনুযায়ী, চ্যানেল পরিবর্তনের পর ছবি ও শব্দ আসতে ১০ থেকে ১২ সেকেন্ড সময় লাগছিল এবং অনেক সময় পুরো স্ক্রিন কালো হয়ে যাচ্ছিল।

বাদীর দাবি, এসব লক্ষণ থেকে তিনি নিশ্চিত হন যে, নতুন টেলিভিশনের পরিবর্তে তাকে একটি পুরাতন, ব্যবহৃত ও ত্রুটিযুক্ত টিভি সরবরাহ করা হয়েছে। তার অভিযোগ, শোরুম ইনচার্জ বিশ্বাসভঙ্গ করে পুরাতন টেলিভিশন নতুন হিসেবে প্যাকেটজাত করে বিক্রি করেছেন।

মামলায় আরও বলা হয়েছে, টেলিভিশনটি পরিবর্তন কিংবা ত্রুটি দূর করার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং ওয়ারেন্টি থাকা সত্ত্বেও একাধিকবার যোগাযোগের পর শোরুম কর্তৃপক্ষ নানা ধরনের টালবাহানা শুরু করে।

এজাহার সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ শোরুম কর্তৃপক্ষের একজন কর্মচারী বাদীর বাসায় গিয়ে টেলিভিশনের ত্রুটিগুলো পর্যবেক্ষণ করেন এবং সেগুলোর সত্যতা পান। তবে টিভিটি ফেরত নেওয়া বা পরিবর্তনের কোনো উদ্যোগ না নিয়েই তিনি ফিরে যান।

পরে বারবার যোগাযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে গত ২৬ এপ্রিল আসামির কাছে একটি আইনি নোটিশ পাঠান অ্যাডভোকেট কাজী ফরিদুল ইসলাম। কিন্তু ওই নোটিশেরও কোনো জবাব দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে। সর্বশেষ গত ৬ জুন টেলিভিশনটি পরিবর্তন করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়।

এ অবস্থায় প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং আর্থিক ক্ষতির অভিযোগে বিচার প্রার্থনা করে বুধবার আদালতের শরণাপন্ন হন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

মোরেলগঞ্জে পানির ট্যাংকি বিতরণে বৈষম্যের অভিযোগ, জনমনে ক্ষোভ

নয় বছরের দাম্পত্যে ইতি টানলেন হুনার-ময়াঙ্ক

তেল কিনতে ১৭ হাজার কোটি টাকার অনুমোদন

অশ্রুসিক্ত নয়নে সজ্জিত গাড়িতে শিক্ষকের বিদায়

ঝিনাইদহে প্রস্তাবিত মেডিকেল কলেজের স্থান পরিদর্শন

নতুন বলে পুরাতন টিভি বিক্রি, র‌্যাংগস কর্মকর্তার বিরুদ্ধে মামলা

দুই বাইক চুরির তদন্তে মোংলায় আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

যশোরে পুলিশের দায়িত্ব পালনে বাধা, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ

ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যক্রম অব্যাহত থাকবে : রাসিক প্রশাসক

বৃক্ষরোপণের মাধ্যমে ‘সবুজ বিপ্লব’ গড়ে তোলার আহ্বান জুবাইদা রহমানের

রাজশাহীতে "তথ্য অধিকার আইন- ২০০৯" বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নির্বাচনী দায়িত্বে নিহত হলে পরিবার পাবে ১০ লাখ টাকা

পাঁচদিন বৃষ্টি ও বজ্রসহ ঝড়ের পূর্বাভাস

‘সির সির’ গানে বাজিমাত নোরা ফাতেহির!

রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি

প্রভা কি প্রেমে পড়েছেন?

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

সুদানে শহীদ ৬ সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর বিশেষ সম্মাননা

বিশ্বকাপ ২০২৬: / শাকিরাকে দিয়ে শুরু, লিসার পারফরম্যান্সে শেষ উদ্বোধনী অনুষ্ঠান

X