বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

নির্বাচনী দায়িত্বে নিহত হলে পরিবার পাবে ১০ লাখ টাকা

কাগজ ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৬:১৫ পিএম
নির্বাচনী দায়িত্বে নিহত হলে পরিবার পাবে ১০ লাখ টাকা

নির্বাচন ও ভোটার তালিকা প্রণয়নের দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা-কর্মচারী বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহত হলে তার পরিবারকে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হবে। পাশাপাশি দায়িত্ব পালনের সময় আহত, অক্ষম বা অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের জন্যও বিভিন্ন মাত্রার আর্থিক সহায়তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১০ জুন) নির্বাচন কমিশনের উপসচিব রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ সংক্রান্ত নতুন নীতিমালায় নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব পালনের সময় দুর্ঘটনা, হামলা বা আকস্মিক অসুস্থতার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের জন্য আর্থিক সহায়তার বিস্তারিত বিধান নির্ধারণ করা হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, ভোট গ্রহণ বা ভোটার তালিকা প্রণয়নের কাজে নিয়োজিত কোনো কর্মকর্তা বা কর্মচারী দুর্ঘটনা বা হামলার কারণে মৃত্যুবরণ করলে তার পরিবারকে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হবে।

নীতিমালায় বলা হয়েছে, ভোট ও ভোটার তালিকা প্রণয়ের দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা বা কর্মচারি দুর্ঘটনা বা হামলায় মারা গেলে তার পরিবারের জন্য ১০ লাখ টাকা, গুরুতর আহত/স্থায়ী অক্ষম ব্যক্তিদের জন্য ৪ লাখ টাকা, গুরুতর আহত/অস্থায়ী অক্ষমদের জন্য ২ লাখ টাকা ও আহত ব্যক্তিদের জন্য সর্বোচ্চ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হবে।

এছাড়া দায়িত্বরত অবস্থায় আকস্মিকভাবে অসুস্থ/গুরুতর অসুস্থ/মৃত্যুবরণ করলে ৬ লাখ টাকা, গুরুতর অসুস্থ/স্থায়ী অক্ষম ব্যক্তিদের জন্য ৩ লাখ টাকা, সাময়িকভাবে অসুস্থ ব্যক্তির জন্য ৫০ হাজার টাকা, হাসপাতালে ভর্তির পর ব্যয়বহুল চিকিৎসা গ্রহণ করা হলে ৩ লাখ টাকা, হাসপাতালে ভর্তি হয়ে সাধারণ চিকিৎসা গ্রহণ করা হলে সর্বোচ্চ দুই লাখ টাকা অনুদান দেওয়া হবে।

আহত ব্যক্তি অথবা ক্ষতিগ্রস্ত পরিবারকে নির্ধারিত পদ্ধতিতে আবেদন জমা দিতে হবে। আবেদনটি সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করা হবে। পরে কমিশন যাচাই-বাছাই করে যে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেই অনুযায়ী অনুদানের অর্থ প্রদান করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে পুলিশের দায়িত্ব পালনে বাধা, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ

ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যক্রম অব্যাহত থাকবে : রাসিক প্রশাসক

বৃক্ষরোপণের মাধ্যমে ‘সবুজ বিপ্লব’ গড়ে তোলার আহ্বান জুবাইদা রহমানের

রাজশাহীতে "তথ্য অধিকার আইন- ২০০৯" বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নির্বাচনী দায়িত্বে নিহত হলে পরিবার পাবে ১০ লাখ টাকা

পাঁচদিন বৃষ্টি ও বজ্রসহ ঝড়ের পূর্বাভাস

‘সির সির’ গানে বাজিমাত নোরা ফাতেহির!

রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি

প্রভা কি প্রেমে পড়েছেন?

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

সুদানে শহীদ ৬ সেনাসদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর বিশেষ সম্মাননা

বিশ্বকাপ ২০২৬: / শাকিরাকে দিয়ে শুরু, লিসার পারফরম্যান্সে শেষ উদ্বোধনী অনুষ্ঠান

ভারত ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের পর্দা উঠছে আগামীকাল

মণিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতা / ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই কেবল প্রশাসনের একার দায়িত্ব নয়’

জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আবারও কমলো স্বর্ণ ও রুপার দাম

মমতা ব্যানার্জীর বাড়িতে সিআইডি অভিযান

দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা

অভয়নগরে মাদকসেবীকে দুই মাসের কারাদণ্ড

X