বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

শান্তিপূর্ণ পৃথিবী গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কাগজ ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৬, ১১:১৫ এএম
শান্তিপূর্ণ পৃথিবী গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে বিশ্বব্যাপী দায়িত্ব পালনরত সকল শান্তিরক্ষীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দায়িত্ব পালন করতে গিয়ে আত্মত্যাগকারী শান্তিরক্ষীদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন তিনি।

মঙ্গলবার (১০ জুন) উপলক্ষটি কেন্দ্র করে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বশান্তি, স্থিতিশীলতা এবং মানবিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য ও কার্যকর উদ্যোগ। সংঘাত, সহিংসতা এবং মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত বিভিন্ন অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শান্তিরক্ষীরা অসীম সাহস, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী বলেন, শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে যেসব সাহসী সদস্য জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আহত ও ক্ষতিগ্রস্ত শান্তিরক্ষী এবং তাদের পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান।

তার মতে, বিশ্বশান্তি রক্ষায় শান্তিরক্ষীদের অবদান আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীরা তাদের পেশাদারিত্ব, দক্ষতা এবং মানবিক মূল্যবোধের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর অন্যতম, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা আরও সুদৃঢ় করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের নারী শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, নারী শান্তিরক্ষীরা আন্তর্জাতিক অঙ্গনে তাদের দক্ষতা, নেতৃত্ব এবং পেশাগত সক্ষমতার স্বাক্ষর রেখে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।

তার মতে, এটি শুধু নারীর ক্ষমতায়নের উদাহরণ নয়, বরং বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিরও একটি উজ্জ্বল প্রতিফলন।

প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক সম্মান, সহযোগিতা ও সহনশীলতার ভিত্তিতে একটি নিরাপদ, স্থিতিশীল এবং শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলা সম্ভব। বাংলাদেশ ভবিষ্যতেও বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখবে।

তিনি সকলকে শান্তি, মানবতা ও সম্প্রীতির মূল্যবোধ ধারণ করে একটি উন্নত, নিরাপদ এবং শান্তিপূর্ণ পৃথিবী গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বিশ্বশান্তি ও মানবিক নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন উচ্চতায় প্রবাসী আয়

আদালতে খালাস পেলেন নাসির-তামিমা

‘আমি এখনো হাসনাত আব্দুল্লাহর কাছে ৮০০ টাকা পাব’

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার পরিণতি হবে ভয়াবহ : আরাগচি

বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা

মেসিহীন আর্জেন্টিনার দাপট

প্রেমের টানে লালমনিরহাটে কোরিয়ার যুবক

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত

শান্তিপূর্ণ পৃথিবী গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ

বাংলাদেশের জ্বালানি খাতে ৩১২ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে জাপান

একন নাই এই চলচে !

দুপুরের মধ্যে ১২ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

টিভিতে আজকের খেলার সূচি

লালমনিরহাটে মোটরসাইকেলে মাদক পাচার, ৪ লাখ টাকার টাপেন্টাডলসহ আটক-২

এ যুদ্ধ পরিস্থিতির অবসান হোক

নিখোঁজের দুদিন পর বড় ভাই, তিনদিন পর ছোট ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩ জুন কক্সবাজার যাচ্ছেন

মা-বিহীন এক জীবনের নীরব যন্ত্রণা

মাধুরী দীক্ষিতকে সত্যিই কি বিয়ের প্রস্তাবে না বলেছিলেন সুরেশ ওয়াদকর?

X