বুধবার
১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

লালমনিরহাটে মোটরসাইকেলে মাদক পাচার, ৪ লাখ টাকার টাপেন্টাডলসহ আটক-২

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৯:৪৫ এএম
লালমনিরহাটে ২ হাজার নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ মাদক কারবারি

লালমনিরহাটে বিপুল পরিমাণ নিষিদ্ধ ব্যথানাশক টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ‎ ‎মঙ্গলবার (৯ জুন) দুপুরে সদর উপজেলার দুরাকুটি এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ‎ ‎​আটককৃতরা হলেন, সদর উপজেলার উত্তর তালুক খুটামারা (বানভাসা) গ্রামের মোঃ মনির হোসেন (৩৫) এবং একই এলাকার মোঃ ইউসুফ আলী (২৮)। ‎ ‎​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মোগলহাট সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেলে করে মাদকের একটি বড় চালান লালমনিরহাট শহরের দিকে আসছে, এমন একটি গোপন সংবাদ আসে ডিএনসি কর্মকর্তাদের কাছে। এই সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল দুরাকুটি এলাকায় ওত পেতে থাকে। সকালের দিকে মোগলহাটের দিক থেকে আসা একটি পালসার মোটরসাইকেলকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেল আরোহীদের মাঝে থাকা একটি শপিং ব্যাগ থেকে ২ হাজার পিস নিষিদ্ধ ‘টাপাল-১০০’ ব্র্যান্ডের ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

‎ ‎​অভিযান শেষে মাদক পরিবহনে ব্যবহৃত অপরাধীদের মোটরসাইকেলটি জব্দ করে ডিএনসি কার্যালয়ে নিয়ে আসা হয়। ‎ ‎​অভিযানের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আশরাফুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সীমান্ত এলাকা থেকে এই নিষিদ্ধ ট্যাবলেটের চালান এনে জেলা শহরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। ‎ ‎​তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী লালমনিরহাট সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের এই সিন্ডিকেটের সাথে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে এবং মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন উচ্চতায় প্রবাসী আয়

আদালতে খালাস পেলেন নাসির-তামিমা

‘আমি এখনো হাসনাত আব্দুল্লাহর কাছে ৮০০ টাকা পাব’

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার পরিণতি হবে ভয়াবহ : আরাগচি

বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা

মেসিহীন আর্জেন্টিনার দাপট

প্রেমের টানে লালমনিরহাটে কোরিয়ার যুবক

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত

শান্তিপূর্ণ পৃথিবী গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ

বাংলাদেশের জ্বালানি খাতে ৩১২ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে জাপান

একন নাই এই চলচে !

দুপুরের মধ্যে ১২ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

টিভিতে আজকের খেলার সূচি

লালমনিরহাটে মোটরসাইকেলে মাদক পাচার, ৪ লাখ টাকার টাপেন্টাডলসহ আটক-২

এ যুদ্ধ পরিস্থিতির অবসান হোক

নিখোঁজের দুদিন পর বড় ভাই, তিনদিন পর ছোট ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩ জুন কক্সবাজার যাচ্ছেন

মা-বিহীন এক জীবনের নীরব যন্ত্রণা

মাধুরী দীক্ষিতকে সত্যিই কি বিয়ের প্রস্তাবে না বলেছিলেন সুরেশ ওয়াদকর?

X