শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা, আটক-১

জাহাঙ্গীর আলম,মণিরামপুর(যশোর)
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৬:৩০ পিএম
মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

যশোরের মণিরামপুরে নাতনীকে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেরা নানা ইনামুল হোসেন (৫০) কে কুপিয়ে হত্যা করেছে। রোববার রাত ১০টার দিকে উপজেলার স্মরণপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী রেশমা কাতুন বাদী হয়ে এগারো জনের নামে মণিরামপুর থানায় মামলা দায়ের করেছেন।

হত্যাকান্ডে জড়িত আবু হুসাইন নামের একজনকে আটক করেছে পুলিশ। নিহত ইনামুল হোসেন পার্শ্ববর্তি ঝিকরগাছা উপজেলার ছারাসাতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর আড়াইশ’ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা ও নিহতের ভাতিজা সাদ্দাম হোসেন জানান, নিহত ইনামুল হোসেনের নাতনী (বোনের মেয়ের মেয়ে) ঝিকরগাছা উপজেলার একটি বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়ে। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায় ছারাসাত গ্রামের রাব্বি, রাকিব, হুমায়ন, সাকিব, সিয়াম, মেহেদি, চঞ্চল, মিটু, ইউনুস,আরিফ ও রবিউল নামের বখাটেরা উত্যক্ত করতো। শনিবার তিনিসহ নিহত ইনামুল হোসেন তার নাতনীকে উত্যক্ত করার জন্য ওই বখাটেদের বকাঝকা করে।

ভবিষ্যতে এ ধরনের কাজ করতে নিষেধ করলে এতে ক্ষিপ্ত হয় তারা। ঝিকরগাছা উপজেলার ছারাসাত গ্রামটি মণিরামপুর উপজেলার সীমান্তবর্তী হওয়ায় ওই গ্রামের লোকজন মণিরামপুর উপজেলার স্মরণপুর বাজারে প্রয়োজনীয় কাজ সারেন।

ঘটনার দিন রোববার স্মরণপুর বাজার হতে চা পান শেষে বাড়ি ফেরার পথে আগে থেকেই ওত পেতে থাকা হামলাকারিরা ইনামুল হোসেনের উপর অতর্কিত ঝাঁপিয়ে পড়ে। তাকে মারধরের এক পর্যায় ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে ফেলে রাখে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথ্যে ইনামুল হোসেন মারা যান।

মণিরামপুর থানার ওসি আবু সাঈদ জানান, নিহত ও ঘটনার সাথে জড়িতদের সবার বাড়ি ঝিকরগাছা উপজেলার ছারাসাত গ্রামে। কিন্তু হত্যাকান্ডটি মণিরামপুর উপজেলায় ঘটেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ড দলের বিশ্বকাপ প্রস্তুতিতে ধাক্কা, অনুশীলন সরঞ্জাম চুরি

‘বিরোধী দলের অযৌক্তিক বিরোধিতায় আমরা কান দিচ্ছি না’

গোদাগাড়ীর সুলতানগঞ্জের নৌবন্দর পরিদর্শন, বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটিএ

অপু বিশ্বাস / নেইমারকে পছন্দ করি, ব্যক্তিত্বের দিক থেকে মেসিকে

‘ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা’

ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

অপহৃত যুবক রাফিনের মরদেহ উদ্ধার

বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের গর্ব : প্রশংসায় ভাসছেন সঞ্জয়

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

তারেক রহমান / বিএনপির রাজনীতি জনগণের কল্যাণে নিবেদিত

কালীগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিক্সা চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

মণিরামপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক

আর্জেন্টিনার ধাক্কা: আলজেরিয়া ম্যাচে খেলছেন না তাগলিয়াফিকো

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

মাটি ব্যবসায়ীদের বেপরোয়া গাড়ি চলাচলে নষ্ট হচ্ছে কাঁচাপাকা রাস্তা

বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে দিতে বাঘারপাড়া বণিক সমিতিকে প্রজেক্টর উপহার দিলেন ডা. ইনামুল কবির

আবারও বাড়ল স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বহাল

দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

X