শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

মহেশপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

আব্দুর রহমান, মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৮:০৩ পিএম
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে বৈদ্যুতিক তারে জড়িয়ে রুশিয়া বেগম (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুরে মাঠ থেকে খড়ি কুড়িয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুশিয়া বেগম ওই গ্রামের মৃত শওকত আলীর মেয়ে এবং ইয়ামিনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভিক্ষাবৃত্তির মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন তিনি। চরম দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করা রুশিয়া বেগমের একমাত্র ছেলে প্রায় দেড় বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর মেয়েকে নিয়ে কষ্টে সংসার চালিয়ে আসছিলেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, ডাকাতিয়া গ্রামের আলী কদরের ছেলে রুবেল তার মাছের ঘের ও সেচকাজে বিদ্যুৎ সরবরাহের জন্য অপরিকল্পিতভাবে মাটির ওপর দিয়ে বৈদ্যুতিক তার টেনে নিয়েছিলেন। দীর্ঘদিন ধরে তারটি অরক্ষিত অবস্থায় পড়ে থাকলেও এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

শুক্রবার দুপুরে মাঠ থেকে খড়ি কুড়িয়ে ফেরার সময় অসাবধানতাবশত রুশিয়া বেগম ওই বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, অবহেলা ও ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুৎ লাইন স্থাপনের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ল স্পেসএক্স / বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক

গাইবান্ধায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী উদ্বোধন

ঝিনাইদহে জামায়াতসহ ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে জনি আটক

ডাউন ফেসবুক, ভোগান্তিতে বাংলাদেশ

মহেশপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

যশোরের শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন আটক

১০ দিনে রেমিট্যান্স ছাড়াল ১২০ কোটি ডলার

মির্জা ফখরুল / শিল্পকারখানা নির্মাণে দুই মাসের মধ্যে আসছে চীনা প্রতিনিধিদল

তাইওয়ানের হিমার্স মহড়া, চীনের দিকে রকেট নিক্ষেপ

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে : ট্রাম্প

খুলনায় বিএনপিকর্মী রফিককে দিনদুপুরে গুলি করে হত্যা

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

সীমান্ত সুরক্ষার দাবিতে রাজশাহীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

গোলাম পরওয়ার / সরকারের প্রস্তাবিত বাজেট অন্তঃসারশূন্য

সিপিডি / বাজেটেরসফলতা নির্ভর করবে বাস্তবায়নের ওপর

যশোরে জয়তী সোসাইটির বিনামূল্যে চক্ষু ক্যাম্প / রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণ : নার্গিস বেগম

এমপি মিলন / ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব

মারা গেলেন রাজকুমারী বজ্রকিতিয়াভা

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন বিএনপি নেতা সামসুজ্জামান সামু

X