শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

স্টাফ রিপোর্টার, বেনাপোল
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০১:২৬ পিএম
ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকাস্থ দূতাবাসে যোগ দিতে বাংলাদেশে প্রবেশ করেছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে এই প্রথম নব নিযুক্ত কোন ভারতীয় হাইকমিশনার সড়ক পথে বাংলাদেশে আসলেন।

আজ শুক্রবার (১২ জুন) বেলা ১২ টার দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ও তাঁর সহধর্মিণী মিসেস মিনাল ত্রিবেদী বাংলাদেশে আগমন করেন।

এ সময় বেনাপোল স্থলবন্দরে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার Mr. Pawankumar Tulshidas Badhe এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব প্রটোকল অফিসার আরিফ মাহমুদ উপস্থিত থেকে নবনিযুক্ত হাইকমিশনারকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

আগমনের পর ইমিগ্রেশন ও প্রটোকল কার্যক্রম সম্পন্ন করা হয় এবং সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে তাঁকে গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা করা হয়। ভারপ্রাপ্ত হাইকমিশনার পবনকুমার তুলসি দাস তাকে বরণ করে নেন। তার আগমনে আমরা আনন্দিত।

তিনি বলেন, আমাদের যা পপুলেশন আছে ১৪০ কোটি। তার সাথে ২০ কোটি এ্যাড করেছি। ১৬০ কোটি। আমি এখানে যা করতে চাই তা সব এক সঙ্গে হবে। আলাদা ভাবে ভাবছিনা। আমার মনে হচ্ছে না যে আমি বাংলাদেশি। দেখছেন না আমি হেটে চলে আসছি। একই আকাশ একই বাতাস একই। আমরা মিলে মিশে ভিসার সমাধান করবো। শুধু অভিন্ন সীমান্ত নেই, অভিন্ন স্বপ্নও আছে। আমাদের আকাশ এক, বাতাস এক, চ্যালেঞ্জও অনেক ক্ষেত্রে এক। তাই আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই। ভালোবাসা আর পারস্পরিক আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব।

হাইকমিশনার হিসেবে নিজের অগ্রাধিকারের প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, আমার একমাত্র অগ্রাধিকার হলো বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক। আমরা সবাই ভাই-বোন। আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই। প্রয়োজন শুধু ভালোবাসা ও পারস্পরিক আন্তরিকতা। তাহলেই সব সমস্যার সমাধান সম্ভব। বাংলাদেশের মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু সীমান্তের নয়। বাংলাদেশের মানুষের স্বপ্নের সঙ্গেও আমরা যুক্ত। যারা আমাদের ভাই-বোন ও মা—তাদের কল্যাণই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

গত এপ্রিলে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে (৭৫) বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত ৫৫ বছরে বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠালেন দিল্লি।

বাংলাভাষী দীনেশ ত্রিবেদী শুধু রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম সম্পর্কেই নন, সমগ্র বাঙালি সংস্কৃতি সম্পর্কেও সম্যক অবহিত। কংগ্রেস, জনতা দল হয়ে তৃণমূল কংগ্রেস এবং পরে বিজেপিতে যোগ দেওয়া দীনেশ ত্রিবেদীর রয়েছে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা। পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ল স্পেসএক্স / বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক

গাইবান্ধায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী উদ্বোধন

ঝিনাইদহে জামায়াতসহ ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে জনি আটক

ডাউন ফেসবুক, ভোগান্তিতে বাংলাদেশ

মহেশপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

যশোরের শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন আটক

১০ দিনে রেমিট্যান্স ছাড়াল ১২০ কোটি ডলার

মির্জা ফখরুল / শিল্পকারখানা নির্মাণে দুই মাসের মধ্যে আসছে চীনা প্রতিনিধিদল

তাইওয়ানের হিমার্স মহড়া, চীনের দিকে রকেট নিক্ষেপ

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে : ট্রাম্প

খুলনায় বিএনপিকর্মী রফিককে দিনদুপুরে গুলি করে হত্যা

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

সীমান্ত সুরক্ষার দাবিতে রাজশাহীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

গোলাম পরওয়ার / সরকারের প্রস্তাবিত বাজেট অন্তঃসারশূন্য

সিপিডি / বাজেটেরসফলতা নির্ভর করবে বাস্তবায়নের ওপর

যশোরে জয়তী সোসাইটির বিনামূল্যে চক্ষু ক্যাম্প / রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণ : নার্গিস বেগম

এমপি মিলন / ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব

মারা গেলেন রাজকুমারী বজ্রকিতিয়াভা

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন বিএনপি নেতা সামসুজ্জামান সামু

X