শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোর আদ্-দ্বীন হাসপাতালে রোগী মৃত্যুর পর স্বজনদের বিক্ষোভ

কাগজ সংবাদ
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০২:২৮ পিএম
যশোর আদ্-দ্বীন হাসপাতালে রোগী মৃত্যুর পর স্বজনদের বিক্ষোভ

যশোরের আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ করেছেন স্বজনেরা। তাদের অভিযোগ, ভুল চিকিৎসায় রোগী ইমরান হোসেনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে শহরতলীর চাঁচড়ায় অবস্থিত হাসপাতালটিতে এ ঘটনা ঘটে। মৃত ইমরান হোসেন (২৮) শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের গাজীপাড়া এলাকার শওকত হোসেনের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

নিহতের স্বজনদের অভিযোগ, শ্বাসকষ্টজনিত অসুস্থতায় বৃহস্পতিবার বিকেলে ইমরানকে হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাকে একের পর এক ইনজেকশন দেওয়া হয়। তবে অক্সিজেন দেওয়ার পরিবর্তে ইনজেকশন প্রয়োগের পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

ইমরানের খালাতো ভাই ইসমাইল হোসেন দাবি করেন, প্রথম ইনজেকশনের পর থেকেই ইমরান অস্বস্তি অনুভব করেন এবং পরবর্তী ইনজেকশন না দেওয়ার অনুরোধ জানান। দ্বিতীয় ইনজেকশনের পর তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করে। পরে আরও একটি ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি নিস্তেজ হয়ে পড়েন।

এ ঘটনায় নিহতের পিতা শওকত আলী বিশ্বাস যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি দাবি করেন, চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার কারণে তার ছেলের মৃত্যু হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ঘটনার পর স্বজন, প্রতিবেশী ও স্থানীয় লোকজন হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং চিকিৎসকদের কাছ থেকে ঘটনার ব্যাখ্যা দাবি করেন।

তবে হাসপাতালের পরিচালক ডা. ইমদাদ হোসেন চিকিৎসায় কোনো গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম অনুযায়ী রোগীকে জরুরি বিভাগ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসাসেবা দিয়েছেন।

এদিকে, যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান, পুলিশ পরিস্থিতি শান্ত করেছে এবং অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ল স্পেসএক্স / বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক

গাইবান্ধায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী উদ্বোধন

ঝিনাইদহে জামায়াতসহ ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে জনি আটক

ডাউন ফেসবুক, ভোগান্তিতে বাংলাদেশ

মহেশপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

যশোরের শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন আটক

১০ দিনে রেমিট্যান্স ছাড়াল ১২০ কোটি ডলার

মির্জা ফখরুল / শিল্পকারখানা নির্মাণে দুই মাসের মধ্যে আসছে চীনা প্রতিনিধিদল

তাইওয়ানের হিমার্স মহড়া, চীনের দিকে রকেট নিক্ষেপ

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে : ট্রাম্প

খুলনায় বিএনপিকর্মী রফিককে দিনদুপুরে গুলি করে হত্যা

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

সীমান্ত সুরক্ষার দাবিতে রাজশাহীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

গোলাম পরওয়ার / সরকারের প্রস্তাবিত বাজেট অন্তঃসারশূন্য

সিপিডি / বাজেটেরসফলতা নির্ভর করবে বাস্তবায়নের ওপর

যশোরে জয়তী সোসাইটির বিনামূল্যে চক্ষু ক্যাম্প / রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণ : নার্গিস বেগম

এমপি মিলন / ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব

মারা গেলেন রাজকুমারী বজ্রকিতিয়াভা

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন বিএনপি নেতা সামসুজ্জামান সামু

X