শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
যশোরে জয়তী সোসাইটির বিনামূল্যে চক্ষু ক্যাম্প

রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণ : নার্গিস বেগম

কাগজ সংবাদ
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৪:২০ পিএম
বক্তব্য রাখছেন অধ্যাপক নার্গিস বেগম।

জয়তী সোসাইটি যশোর প্রাঙ্গণে আজ শুক্রবার (১২ জুন) ৬০ ঊর্ধ্ব মায়েদের বিনামূল্য চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি থেকে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের উদ্যোগে ও ইকো'র সহযোগিতায় আয়োজিত চক্ষু ক্যাম্পে দিনব্যাপী ৬০ ঊর্ধ্ব মায়েদের বিনামূল্য চোখের চিকিৎসা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক নার্গিস বেগম বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ নিশ্চিত করা, তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের কল্যাণেই রাজনীতি করে আসছে।

প্রধান অতিথি ৬০ ঊর্ধ্ব মায়েদের জন্য জয়তী সোসাইটির বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং মায়েদের সার্বিক প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। মায়েদের জন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

চক্ষু ক্যাম্পে চিকিৎসা দেন ডা. মাহমুদুর রহমান। তাকে আরো সহযোগিতা করেন ম্যানেজার ও সহকারি কামরুল হুদা খান, ওটি ইনচার্জ মোমিন উদ্দিন, সহকারী ওটি ইনচার্জ মাসুদ আহমেদ, রমজান হীরা, তৌহিদুর রহমান।

১৫০ জন মায়ের মধ্য ১৩৫ জন মাকে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ব্যবস্থাপত্র ও ওষুধ দেয়া হয়, এছাড়া ১৫ জন মায়ের চোখে অপারেশনের উদ্যোগ নেয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক শামসুন্নাহার পান্না, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, ৬০ ঊর্ধ্ব নারী সেবা কর্মসূচির সহ-সভাপতি এডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, দাতা সদস্য ইফফাত আরা ডলি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামার আরিফ নূর, জয়তী সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, অর্থ ব্যবস্থাপক অসীম কুমার বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম লাল্টু, আব্দুল খালেক, স্বাস্থ্য ব্যবস্থাপক শামীমা খাতুন, ইউনিট ম্যানেজার ফিরোজা খাতুন, সিরিয়া সুলতানা রিনা, শাহিনা আক্তার, শাহনাজ পারভিন রুপা, বিউটি কুন্ডু,বর্ণালী সরকার প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আব্দুল কাদের।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ল স্পেসএক্স / বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক

গাইবান্ধায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী উদ্বোধন

ঝিনাইদহে জামায়াতসহ ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে জনি আটক

ডাউন ফেসবুক, ভোগান্তিতে বাংলাদেশ

মহেশপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

যশোরের শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন আটক

১০ দিনে রেমিট্যান্স ছাড়াল ১২০ কোটি ডলার

মির্জা ফখরুল / শিল্পকারখানা নির্মাণে দুই মাসের মধ্যে আসছে চীনা প্রতিনিধিদল

তাইওয়ানের হিমার্স মহড়া, চীনের দিকে রকেট নিক্ষেপ

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে : ট্রাম্প

খুলনায় বিএনপিকর্মী রফিককে দিনদুপুরে গুলি করে হত্যা

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

সীমান্ত সুরক্ষার দাবিতে রাজশাহীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

গোলাম পরওয়ার / সরকারের প্রস্তাবিত বাজেট অন্তঃসারশূন্য

সিপিডি / বাজেটেরসফলতা নির্ভর করবে বাস্তবায়নের ওপর

যশোরে জয়তী সোসাইটির বিনামূল্যে চক্ষু ক্যাম্প / রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণ : নার্গিস বেগম

এমপি মিলন / ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব

মারা গেলেন রাজকুমারী বজ্রকিতিয়াভা

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন বিএনপি নেতা সামসুজ্জামান সামু

X