শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্ববাজারে কমল তেলের দাম

অর্থনীতি ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৬, ১০:৩০ এএম
বিশ্ববাজারে কমল তেলের দাম

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ থেকে আপাতত সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক তেলবাজারে মূল্য হ্রাসের প্রবণতা দেখা গেছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা কমে যাওয়ায় বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে, যার প্রভাব পড়েছে তেলের দামে।

ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে নির্ধারিত বিমান হামলার পরিকল্পনা তিনি বাতিল করেছেন। যদিও এর আগে তিনি সতর্ক করে বলেছিলেন, পরিস্থিতি প্রয়োজন হলে ইরানের ওপর ‘খুব কঠোর’ হামলা চালাতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২১ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ কমে ৮৯ দশমিক ১৭ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ২৩ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ কমে ৮৬ দশমিক ৪৮ ডলারে দাঁড়ায়।

শুধু দৈনিক লেনদেনেই নয়, পুরো সপ্তাহজুড়েও তেলের বাজারে নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। সাপ্তাহিক হিসাবে ব্রেন্ট ক্রুডের দাম ৪ দশমিক ২ শতাংশ এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ৪ দশমিক ৪ শতাংশ কমেছে।

বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য সংঘাতের ঝুঁকি কমে যাওয়ায় সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কাও কিছুটা হ্রাস পেয়েছে। ফলে বাজারে তেলের দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি হয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও সংবেদনশীল। ভবিষ্যতে নতুন কোনো রাজনৈতিক বা সামরিক উত্তেজনা সৃষ্টি হলে আন্তর্জাতিক তেলবাজারে আবারও অস্থিরতা দেখা দিতে পারে।

সূত্র: আল জাজিরা

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ল স্পেসএক্স / বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক

গাইবান্ধায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী উদ্বোধন

ঝিনাইদহে জামায়াতসহ ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে জনি আটক

ডাউন ফেসবুক, ভোগান্তিতে বাংলাদেশ

মহেশপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

যশোরের শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন আটক

১০ দিনে রেমিট্যান্স ছাড়াল ১২০ কোটি ডলার

মির্জা ফখরুল / শিল্পকারখানা নির্মাণে দুই মাসের মধ্যে আসছে চীনা প্রতিনিধিদল

তাইওয়ানের হিমার্স মহড়া, চীনের দিকে রকেট নিক্ষেপ

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে : ট্রাম্প

খুলনায় বিএনপিকর্মী রফিককে দিনদুপুরে গুলি করে হত্যা

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

সীমান্ত সুরক্ষার দাবিতে রাজশাহীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

গোলাম পরওয়ার / সরকারের প্রস্তাবিত বাজেট অন্তঃসারশূন্য

সিপিডি / বাজেটেরসফলতা নির্ভর করবে বাস্তবায়নের ওপর

যশোরে জয়তী সোসাইটির বিনামূল্যে চক্ষু ক্যাম্প / রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণ : নার্গিস বেগম

এমপি মিলন / ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব

মারা গেলেন রাজকুমারী বজ্রকিতিয়াভা

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন বিএনপি নেতা সামসুজ্জামান সামু

X