শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

সীমান্ত সুরক্ষার দাবিতে রাজশাহীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

ভারতে মুসলিম নির্যাতন, গণহত্যা, মসজিদ-মাদরাসা ধ্বংস
হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৫:২৫ পিএম
সীমান্ত সুরক্ষার দাবিতে রাজশাহীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

ভারতে মুসলিম নির্যাতন, গণহত্যা, মসজিদ-মাদরাসা ধ্বংস, সীমান্তে অবৈধ পুশ-ইন, গাইবান্ধায় মূর্তি নির্মাণের প্রতিবাদ এবং বিতর্কিত সংগঠন 'হেযবুত তওহীদ'কে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধকরণের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।

শুক্রবার (১২ জুন) জুম্মার নামাজ শেষে মহনগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সোনাদিঘীর মোড় প্রদক্ষিণ করে পুনরায় জিরোপয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা ভারতের বর্তমান পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে বলেন, "বাংলাদেশের জনগণের এখন আর ঘুমিয়ে থাকার সময় নেই, সবাইকে জেগে উঠতে হবে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বর্তমানে ইসরায়েলের মতো আচরণ শুরু করেছে। সেখানে মুসলমানদের ওপর যে নির্মম অত্যাচার চালানো হচ্ছে, তার প্রতিবাদ করার এখনই উপযুক্ত সময়।"

ভারতের মোদি সরকারের সমালোচনা করে তারা বলেন, "সে দেশে মুসলমানদের নিয়ে তামাশা করা হচ্ছে, মসজিদ-মাদরাসা ভাঙচুর করা হচ্ছে এবং সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা চালানো হচ্ছে। এই অবৈধ পুশ-ইন এবং বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, "জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম দেশ সংস্কার হবে। কিন্তু বর্তমানে সংস্কারের নামে কুরআন-সুন্নাহ বিরোধী কালো আইন প্রণয়নের চেষ্টা চলছে, যা তৌহিদী জনতা মেনে নেবে না।"

প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, "দেশ স্বাধীনের এত বছর পরেও আমাদের সীমান্তে বিজিবিকে আধুনিক অস্ত্র দেওয়া হয়নি। ৫০ বছর আগের খেলনা অস্ত্র দিয়ে ভারতের আগ্রাসন থেকে দেশকে রক্ষা করা যাবে না। বাংলাদেশকে রক্ষা করতে হলে অবিলম্বে সীমান্তের বিজিবি সদস্যদের হাতে অত্যাধুনিক অস্ত্র তুলে দিতে হবে।"

বক্তারা আরও বলেন, "চলতি ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে যেসব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো হয়েছে, তা অনতিবিলম্বে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে হবে। পূর্ববর্তী সরকারের মতো লুটপাট চালালে দেশের জনগণ তা প্রতিহত করবে।"

গাইবান্ধায় মূর্তি নির্মাণের মাধ্যমে তৌহিদী জনতার অনুভূতিতে আঘাত হানা হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, "হেযবুত তওহীদ বাংলাদেশে একটি বিতর্কিত ও সমালোচিত ধর্মভিত্তিক সংস্কারবাদী সংগঠন। এই সংগঠনটি মুসলমানদের ঈমান-আকিদা ধ্বংস করছে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তাই অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে একে নিষিদ্ধ করতে হবে। একই সাথে হিন্দুত্ববাদী গোষ্ঠী 'ইসকন' কর্তৃক দেশের বিভিন্ন স্থানে মূর্তি স্থাপন কঠোর হস্তে বন্ধ করতে হবে।" দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর খেলাফতে মজলিসের সভাপতি মুফতি জমির হোসেন জমিরী। সহ-সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ তালহা। যুব বিষয়ক সম্পাদক মীর ফরহাদ। হেফাজতে ইসলামের জেলার যুব বিষয়ক সম্পাদক মুফতি কামরুজ্জামান। সদস্য হাফেজ মাওলানা হোসায়েন আহমেদ দেওয়ান এবং ছাত্র বিষয়ক সদস্য হাফেজ মাওলানা আব্দুল্লাহ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ল স্পেসএক্স / বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক

গাইবান্ধায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী উদ্বোধন

ঝিনাইদহে জামায়াতসহ ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে জনি আটক

ডাউন ফেসবুক, ভোগান্তিতে বাংলাদেশ

মহেশপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে নারীর মর্মান্তিক মৃত্যু

যশোরের শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন আটক

১০ দিনে রেমিট্যান্স ছাড়াল ১২০ কোটি ডলার

মির্জা ফখরুল / শিল্পকারখানা নির্মাণে দুই মাসের মধ্যে আসছে চীনা প্রতিনিধিদল

তাইওয়ানের হিমার্স মহড়া, চীনের দিকে রকেট নিক্ষেপ

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে : ট্রাম্প

খুলনায় বিএনপিকর্মী রফিককে দিনদুপুরে গুলি করে হত্যা

কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

সীমান্ত সুরক্ষার দাবিতে রাজশাহীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

গোলাম পরওয়ার / সরকারের প্রস্তাবিত বাজেট অন্তঃসারশূন্য

সিপিডি / বাজেটেরসফলতা নির্ভর করবে বাস্তবায়নের ওপর

যশোরে জয়তী সোসাইটির বিনামূল্যে চক্ষু ক্যাম্প / রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণ : নার্গিস বেগম

এমপি মিলন / ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব

মারা গেলেন রাজকুমারী বজ্রকিতিয়াভা

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন বিএনপি নেতা সামসুজ্জামান সামু

X