শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘বিরোধী দলের অযৌক্তিক বিরোধিতায় আমরা কান দিচ্ছি না’

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০৪:৫৫ পিএম
আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর ঐতিহ্যবাহী পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী বাজেটে মদ ও সিগারেটের ওপর কর বৃদ্ধির সিদ্ধান্তে বিরোধী দল অসন্তুষ্ট হলেও আমরা এ ধরনের অযৌক্তিক বিরোধিতায় আমরা কান দিচ্ছি না।

শনিবার (১৩ জুন) পাতলী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদর বিএনপির আহ্বায়ক সুবেদার মেজর আবদুল মাবুদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী বলেন, সরকার সাধারণ জনগণের স্বার্থ রক্ষা এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের অনাবাদি জমিকে আবাদযোগ্য করে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে।

তারেক রহমান বলেন, বিএনপি সাধারণ মানুষের দল এবং জনগণের উন্নয়নে বিশ্বাসী। দেশের টেকসই অগ্রগতি নিশ্চিত করতে কৃষক ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি জানান, দরিদ্র কৃষকদের চাষাবাদ অব্যাহত রাখতে কৃষক কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের কৃষি সহায়তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে জনগণকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য দেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। তিনি বলেন, কক্সবাজারের অন্যতম বড় সমস্যা বাঁকখালী নদীর ভাঙন। নদীর বিভিন্ন স্থানে ভাঙনের কারণে দুই তীরের মানুষের ঘরবাড়ি ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে নদীর উভয় তীরে টেকসই বাঁধ নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এমপি কাজল আরও বলেন, জেলার উল্লেখযোগ্য সংখ্যক মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত এবং ভূমিহীন হয়ে পড়েছেন। অনেক পরিবার পাহাড় বা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করছে।

তিনি সরকারের কাছে দাবি জানান, কোনো পরিবারকে উচ্ছেদের আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে অথবা খাসজমি বন্দোবস্তের মাধ্যমে স্থায়ী আবাসনের সুযোগ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং পিএমখালী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

এর আগে সকাল ১১টার দিকে নিজের পারিবারিক স্মৃতিবিজড়িত পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজ হাতে মাটি কেটে প্রকল্পের কাজ শুরু করেন।

টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কক্সবাজারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তাকে এক নজর দেখতে এবং অনুষ্ঠানে অংশ নিতে খালপাড়ে ভিড় করেন অসংখ্য মানুষ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফা বিশ্বকাপ ২০২৬ / সাম্বার ছন্দে থেমে যাবে আটলাসের গর্জন?

ব্রাজিলকে শুভকামনা জানালেন পড়শি

আইএইচএফ কাপে নেপালকে হারাল বাংলাদেশ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়

চট্টগ্রামে ১১ দলের মহাসমাবেশে জনস্রোত

ফিটনেস নিয়ে সব শঙ্কা উড়িয়ে দিলেন রোনালদো

ইংল্যান্ড দলের বিশ্বকাপ প্রস্তুতিতে ধাক্কা, অনুশীলন সরঞ্জাম চুরি

‘বিরোধী দলের অযৌক্তিক বিরোধিতায় আমরা কান দিচ্ছি না’

গোদাগাড়ীর সুলতানগঞ্জের নৌবন্দর পরিদর্শন, বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটিএ

অপু বিশ্বাস / নেইমারকে পছন্দ করি, ব্যক্তিত্বের দিক থেকে মেসিকে

‘ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা’

ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

অপহৃত যুবক রাফিনের মরদেহ উদ্ধার

বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের গর্ব : প্রশংসায় ভাসছেন সঞ্জয়

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

তারেক রহমান / বিএনপির রাজনীতি জনগণের কল্যাণে নিবেদিত

কালীগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিক্সা চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

মণিরামপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক

আর্জেন্টিনার ধাক্কা: আলজেরিয়া ম্যাচে খেলছেন না তাগলিয়াফিকো

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

X