
যশোর জেলার মণিরামপুর উপজেলার পাঁচাকড়ি গ্রামে ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম তরিকুল ইসলাম (২৭)।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালানো হয় পাঁচাকড়ি ভিলেজ সুপার মার্কেটের সামনে, যেখানে তাকে সন্দেহভাজন অবস্থায় আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। আটক তরিকুল ইসলাম পাঁচাকড়ি গ্রামের আজিজুর ইসলামের ছেলে।
নেহালপুর ক্যাম্প পুলিশ জানান, নেহালপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ অলোক বিশ্বাস ও সঙ্গীয় ফোর্সসহ মাদকের অভিযান চালিয়ে তরিকুলকে আটক করে। এ সময় তার শরীর তল্লাশি করে ১শ গ্রাম গাঁজা পাওয়া যায়। এলাকাবাসী জানান, তরিকুল দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক কারবারের সাথে জড়িত।
মণিরামপুর থানার ওসি আবু সাঈদ জানান, থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে শনিবার সকালে তরিকুলকে আদালতে চালান দেওয়া হয়েছে।
মন্তব্য করুন