শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাটি ব্যবসায়ীদের বেপরোয়া গাড়ি চলাচলে নষ্ট হচ্ছে কাঁচাপাকা রাস্তা

বাড়ছে দুর্ঘটনা
জাহাঙ্গীর হোসেন, ভ্রাম্যমান প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০১:০৫ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের কারণে সরকারি কাঁচা ও পাকা সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে ধুলাবালি ও শব্দদূষণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

উপজেলার মালিয়াট, রাখালগাছী, কোলা, জামাল, নিয়ামতপুর ও এলাচনপুর ইউনিয়নসহ পৌরসভার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছে। এসব কাজে এক্সকাভেটর (ভেকু), ট্রাক্টর ও ট্রাক ব্যবহার করা হচ্ছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হলেও থামছে না এই অবৈধ মাটি ব্যবসার দৌরাত্ম।

সরকারি পাকা-কাঁচা রাস্তা নষ্ট এবং ভেকুঁ ও ট্রাক্টরের বিকট শব্দের পাশাপাশি ধুলা-বালু উড়ে পরিবেশ দুষণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। অন্যদিকে ফসলি জমি ভরাট বা মাটি বিক্রি দুটোই দন্ডনীয় অপরাধ। অথচ এই অপরাধমুলক কাজ করা হচ্ছে প্রকাশ্যে দিবালোকেও। কিন্তু অজ্ঞাত কারণে প্রশাসন নিরব! স্থানীয়দের অভিযোগ রাজনৈতিক নেতা ও প্রশাসনের একশ্রেণীর কর্মকর্তাকে আর্থিক সুবিধা দিয়ে এসব অবৈধ মাটি বাণিজ্য করা হচ্ছে।

স্থানীয়রা জানান, ট্রাক্টরে কাঁদামাটি পরিবহণ করায় নষ্ট হচ্ছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি কাঁচা-পাকা রাস্তা। মাটিবাহী গাড়ির বেপরোয়া গতির কারণে ধুলা-বালুতে অতিষ্ঠ পথচারিরা এছাড়া প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

উল্লেখ্য গত ৬ জুন কালীগঞ্জ -কোলা রোডে মাটি বহনের কারণে বৃষ্টির পানিতে প্রায় আধা কিলোমিটার রাস্তা কাদায় পিচ্ছিল হয়ে পড়ে যারফলে ২০ থেকে ২৫ট মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে এতে করে ৩০ জনেরও বেশি মানুষ আহত হন। পরবর্তীতে স্থানীয় গণমাধ্যম কর্মীরা এলাকার লোকজনের সহায়তায় দীর্ঘ তিন ঘন্টা যাবত পরিশ্রমের করে রাস্তা পরিষ্কার করেন।

অভিযোগ উঠেছে, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় একশ্রেণির এক্সেভেটর (ভেকু) ব্যবসায়ীরা চুক্তিভিত্তিকভাবে মাটি বাণিজ্যে করছে। আর সমাজের কিছু অসাধু ব্যক্তির পকেট ভরাতে গিয়ে রাস্তাঘাট নষ্ট হয়ে সরকারের কোটি কোটি টাকা নিমিষেই বানের জলে ভেসে যাচ্ছে। এদিকে খোলা ট্রাক্টরে পুকুরের মাটি এনে বিভিন্ন জায়গা ভরাট করা হচ্ছে। মাটিবাহী গাড়ির কাদামাটি পড়ে কাঁচাপাকা রাস্তা নষ্ট হচ্ছে।

একাধিক স্থানীয়রা বলেন, ভেকুর বিকট শব্দ ও ধুলাবালুতে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। তারা বলেন, একাধিক বার উপর মহলে জানানো হলেও কোনো কাজ হয়নি।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী ,সৈয়দ শাহরিয়ার আকাশ বলেন,রাস্তার বিটুমিনের শত্রু হচ্ছে কাদামাটি। নিয়ম না মেনে মাটি পরিবহন করায় রাস্তায় কাদামাটি পড়ে রাস্তাঘাট নষ্ট হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।

মুঠোফোনে জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, আমি অসুস্থ, আপনি স্থানীয় ভূমি অফিস ও পুলিশ ফাঁড়িকে জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

অপহৃত যুবক রাফিনের মরদেহ উদ্ধার

বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের গর্ব : প্রশংসায় ভাসছেন সঞ্জয়

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

তারেক রহমান / বিএনপির রাজনীতি জনগণের কল্যাণে নিবেদিত

কালীগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিক্সা চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

মণিরামপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক

আর্জেন্টিনার ধাক্কা: আলজেরিয়া ম্যাচে খেলছেন না তাগলিয়াফিকো

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

মাটি ব্যবসায়ীদের বেপরোয়া গাড়ি চলাচলে নষ্ট হচ্ছে কাঁচাপাকা রাস্তা

বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে দিতে বাঘারপাড়া বণিক সমিতিকে প্রজেক্টর উপহার দিলেন ডা. ইনামুল কবির

আবারও বাড়ল স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বহাল

দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

মুখে দাড়ি থাকায় ভারতে মুসলিম ফেরিওয়ালাকে হত্যা

লালমনিরহাটে বিএসএফের পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও গ্রামবাসী

ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত

প্রধানমন্ত্রী এখন কক্সবাজারে

বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট পেল কানাডা

X