শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

অপহৃত যুবক রাফিনের মরদেহ উদ্ধার

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০২:৪০ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৬, ০৩:০৯ পিএম
অপহৃত যুবক রাফিনের মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর রাফিন (২০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ১২ লাখ টাকা মুক্তিপণ না পাওয়ায় অপহরণকারীরা তাকে হত্যা করেছে।

শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর এলাকার অর্জুন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাফিন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার চিলাভালকি গ্রামের সৌদি প্রবাসী আক্তার হোসেনের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত পাখিভ্যান চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে কুতুবপুর এলাকার অর্জুন খালের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল বলে জানা গেছে।

নিহতের দাদি আমেনা বেগম জানান, গত ৫ জুন সকালে রাফিন ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

তিনি আরও জানান, ওইদিন রাত ৮টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে রাফিনকে অপহরণের কথা জানানো হয় এবং জীবিত ফেরত পেতে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে পরিবার আলমডাঙ্গা থানায় অভিযোগ করে।

স্বজনদের দাবি, অপহরণকারীদের সঙ্গে যোগাযোগের সময় রাফিনের অবস্থান জানতে চাইলেও কোনো তথ্য দেওয়া হয়নি। বরং ফোনের অপর প্রান্ত থেকে মারধরের শব্দ শোনানো হয়েছে বলেও তারা অভিযোগ করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ড দলের বিশ্বকাপ প্রস্তুতিতে ধাক্কা, অনুশীলন সরঞ্জাম চুরি

‘বিরোধী দলের অযৌক্তিক বিরোধিতায় আমরা কান দিচ্ছি না’

গোদাগাড়ীর সুলতানগঞ্জের নৌবন্দর পরিদর্শন, বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটিএ

অপু বিশ্বাস / নেইমারকে পছন্দ করি, ব্যক্তিত্বের দিক থেকে মেসিকে

‘ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা’

ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

অপহৃত যুবক রাফিনের মরদেহ উদ্ধার

বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের গর্ব : প্রশংসায় ভাসছেন সঞ্জয়

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

তারেক রহমান / বিএনপির রাজনীতি জনগণের কল্যাণে নিবেদিত

কালীগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিক্সা চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

মণিরামপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক

আর্জেন্টিনার ধাক্কা: আলজেরিয়া ম্যাচে খেলছেন না তাগলিয়াফিকো

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

মাটি ব্যবসায়ীদের বেপরোয়া গাড়ি চলাচলে নষ্ট হচ্ছে কাঁচাপাকা রাস্তা

বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে দিতে বাঘারপাড়া বণিক সমিতিকে প্রজেক্টর উপহার দিলেন ডা. ইনামুল কবির

আবারও বাড়ল স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বহাল

দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

X