শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আর্জেন্টিনার ধাক্কা: আলজেরিয়া ম্যাচে খেলছেন না তাগলিয়াফিকো

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০১:৩৫ পিএম
আর্জেন্টিনার ধাক্কা: আলজেরিয়া ম্যাচে খেলছেন না তাগলিয়াফিকো

বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের অভিজ্ঞ লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকো চোটের কারণে আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে পারছেন না। তবে আর্জেন্টিনা শিবির আশাবাদী—টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে তিনি ফিরতে পারেন।

যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে অবস্থান করা লিওনেল স্কালোনির দল ইতিমধ্যেই ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে। কিন্তু ৩৩ বছর বয়সী এই ডিফেন্ডারকে ছাড়াই একাদশ সাজাতে হবে কোচিং স্টাফকে।

ফরাসি ক্রীড়া দৈনিক ‘লেকিপ’-এর তথ্য অনুযায়ী, বাম পায়ের কাফ মাসলে তীব্র ব্যথা অনুভব করেন তাগলিয়াফিকো। এরপর মেডিকেল টিম ও কোচিং স্টাফের সিদ্ধান্তে ঝুঁকি না নিয়ে তাকে বিশ্রামে রাখা হয়েছে।

অন্যদিকে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানায়, হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাত্র ৪৫ মিনিট খেলেই চোট পান এই ডিফেন্ডার। পরবর্তীতে পরীক্ষায় তার বাম পায়ের সোলিয়াস পেশিতে আংশিক ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে, এরপর থেকেই চলছে চিকিৎসা ও পুনর্বাসন।

চোট থাকলেও তাগলিয়াফিকোকে পুরো টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়নি। কোচ স্কালোনি ও মেডিকেল টিমের আশা, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই তাকে ফেরানো সম্ভব হতে পারে।

তাই আলজেরিয়া ম্যাচে না খেললেও তিনি এখনও স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই আছেন।

তাগলিয়াফিকোর অনুপস্থিতিতে বাম রক্ষণে ফাকুন্দো মেদিনাকে দেখা যেতে পারে। মূলত সেন্টার-ব্যাক হলেও তিনি বাম দিকেও খেলতে সক্ষম। প্রস্তুতি ম্যাচগুলোতে তাকে এই পজিশনে পরীক্ষা করে সন্তুষ্ট হয়েছেন কোচ স্কালোনি।

এরই মধ্যে আর্জেন্টিনা শিবিরে আরও একটি দুঃসংবাদ এসেছে। ডিফেন্ডার লিওনার্দো বালের্দি চোটের কারণে ক্যাম্প ছাড়তে বাধ্য হয়েছেন। তার পরিবর্তে দলে যুক্ত হয়েছেন এএফসি বোর্নমাউথের ডিফেন্ডার মার্কোস সেনেসি।

‘জে’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। প্রথম ম্যাচে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পেলেও, নকআউট পর্বে পৌঁছালে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে লড়াই করার লক্ষ্য লিওনেল স্কালোনির দলের।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা’

ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

অপহৃত যুবক রাফিনের মরদেহ উদ্ধার

বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের গর্ব : প্রশংসায় ভাসছেন সঞ্জয়

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

তারেক রহমান / বিএনপির রাজনীতি জনগণের কল্যাণে নিবেদিত

কালীগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিক্সা চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

মণিরামপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক

আর্জেন্টিনার ধাক্কা: আলজেরিয়া ম্যাচে খেলছেন না তাগলিয়াফিকো

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

মাটি ব্যবসায়ীদের বেপরোয়া গাড়ি চলাচলে নষ্ট হচ্ছে কাঁচাপাকা রাস্তা

বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে দিতে বাঘারপাড়া বণিক সমিতিকে প্রজেক্টর উপহার দিলেন ডা. ইনামুল কবির

আবারও বাড়ল স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বহাল

দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

মুখে দাড়ি থাকায় ভারতে মুসলিম ফেরিওয়ালাকে হত্যা

লালমনিরহাটে বিএসএফের পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও গ্রামবাসী

ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত

প্রধানমন্ত্রী এখন কক্সবাজারে

X