শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ০১:২০ পিএম
চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসান পুলিশের পরিচয়ে কিছু ব্যক্তির হাতে আটক, শারীরিকভাবে হেনস্তা ও দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ জুন) রাতে চট্টগ্রামের টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

বিষয়টিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ক্রিকেটার নাঈম হাসানের ভাই সাব্বির হাসান বাদী হয়ে খুলশী থানায় তিনজনকে আসামি করে মামলা করেন।

এ ঘটনায় তিনজন পুলিশ সদস্যকে খুলশী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ক্রিকেটার নাঈম হাসান জানান, রাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় টোল প্লাজা এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

তিনি সহযোগিতা করলেও তারা কোনো কথা না শুনে তাকে ধাক্কা দেন এবং সিএনজি অটোরিকশা আটকে রাখেন। সঙ্গে থাকা ব্যক্তিরা পরিচয় দিলেও পুলিশ সদস্যরা তা আমলে না নিয়ে তাকে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করে দুর্ব্যবহার করেন।

একপর্যায়ে তাকে গাড়িতে তুলে খুলশী থানায় নেওয়া হয়। সেখানে নেওয়ার পরও তাকে হেনস্তা করা হয়। তিনি বলেন, ‘টোলের ওখানে একজন ট্রাফিক পুলিশ আমাদের থামায়। তারপর একজন আমাদের গাড়ি চেক করেছে। আমি ভেবেছিলাম ব্যাগ চেক করবে। তবে এরপর পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। কোনো কারণ না জানিয়েই জোর করে গাড়িতে তোলার চেষ্টা করা হয়। এসআই শফিক আমাকে ধাক্কা দিয়ে সিএনজির ভেতর ঢুকিয়ে লক করে দেয়। আমি জিগ্যেস করছিলাম যে কী হয়েছে। আমি তখন ভয় পেয়ে যাই’।

এসআই শফিক আমাকে বলেন, ‘তুই আসামি। তুই চুপ থাক, একটাও কথা বলবি না’। তারপর আমার গলা চেপে ধরে। তখন আমি চিল্লাচিল্লি করেছি ও আব্বুকে কল দিয়েছি। আমার মোবাইলও নিয়ে নেয় তখন। ওখানে থাকা ভাইয়ারা সবাই আমার পরিচয় নিশ্চিত করেছে, তবুও উনি আমার গলা চেপে ধরে রাখে। ওদের একজন পুলিশের ড্রেসে ছিল, আরেকজন পাঞ্জাবি পরা ছিল। ওরা আমাকে থানায় নিয়ে আসে। আমি তখন ওসিকে আমার পরিচয় দিই।

তিনি বলেন, থানায় ওসির সামনেও নাজেহাল করা হয়েছে। ওসি আমাকে বলে, ‘চোখ নামিয়ে কথা বলো’। আমি বলেছি যে- আমি জাতীয় দলের খেলোয়াড়। আমি টেস্ট খেলি। ওখানে প্রায় ১০০ জনের মতো মানুষ ছিলেন, সবাই আমার পরিচয় নিশ্চিত করেছেন। তবুও পুলিশ শোনেনি। তাও ওরা আমার গলা চেপে ধরে থানায় নিয়ে আসে। আমাকে লাঠি দিয়ে মেরেছে এসআই শফিক। আমি বলেছি, আমার গায়ে হাত দেওয়ার অধিকার আপনার নেই, তবুও মেরেছে।

পরে বিভিন্ন পরিচিতজন ও সংশ্লিষ্ট মহল থেকে ফোন আসতে শুরু করলে পুলিশ বিষয়টি বুঝতে পারে, এরপর তাকে ছেড়ে দেওয়া হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, এসআই শফিক একটি সংস্থার চোরাচালান সংক্রান্ত তথ্যের ভিত্তিতে নাঈম হাসানকে থানায় নিয়ে আসে। তাকে তথ্য দিয়েছিল থানার সেকেন্ড অফিসার। আমাকে না জানিয়েই তারা এই কাজ করেছে।

নাঈমের সঙ্গে থাকা দু’জন প্রত্যক্ষদর্শীও অভিযোগ করেন, পরিচয় দেওয়ার পরও পুলিশ সদস্যরা তা বিবেচনায় নেয়নি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম জানান, চোরাচালান সংক্রান্ত একটি কার্যক্রমের তথ্যের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযানে অংশ নেওয়া কিছু কর্মকর্তা দায়িত্ব পালনের সময় নির্ধারিত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করেননি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

অপহৃত যুবক রাফিনের মরদেহ উদ্ধার

বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের গর্ব : প্রশংসায় ভাসছেন সঞ্জয়

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

তারেক রহমান / বিএনপির রাজনীতি জনগণের কল্যাণে নিবেদিত

কালীগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিক্সা চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

মণিরামপুরে গাঁজাসহ মাদক কারবারি আটক

আর্জেন্টিনার ধাক্কা: আলজেরিয়া ম্যাচে খেলছেন না তাগলিয়াফিকো

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

মাটি ব্যবসায়ীদের বেপরোয়া গাড়ি চলাচলে নষ্ট হচ্ছে কাঁচাপাকা রাস্তা

বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে দিতে বাঘারপাড়া বণিক সমিতিকে প্রজেক্টর উপহার দিলেন ডা. ইনামুল কবির

আবারও বাড়ল স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বহাল

দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

মুখে দাড়ি থাকায় ভারতে মুসলিম ফেরিওয়ালাকে হত্যা

লালমনিরহাটে বিএসএফের পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও গ্রামবাসী

ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত

প্রধানমন্ত্রী এখন কক্সবাজারে

বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট পেল কানাডা

X