শনিবার
১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

‘অপহরণ নয়, আত্মগোপনে ছিলেন সেই শিবির নেতা’

নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা
কাগজ ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১০:৪০ এএম
জিসান মিয়া প্রধান

কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজ হওয়ার একদিন পর উদ্ধার হওয়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানের বিরুদ্ধে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে মামলা দায়ের হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা এ মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে।

শনিবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা জেলা পুলিশ। একই সঙ্গে পুলিশ জানিয়েছে, জিসান মিয়া প্রধানকে কেউ অপহরণ করেনি; বরং তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন।

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২০ মে দাউদকান্দির একটি ভাড়া বাসায় এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ রয়েছে জিসানের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, পরবর্তীতে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ওষুধের মাধ্যমে তার গর্ভের ভ্রূণ নষ্ট করা হয়।

পুলিশ জানায়, ঘটনার পর ভুক্তভোগী তরুণী জিসানকে বিয়ের জন্য চাপ দিলে তিনি শুক্রবার বিয়ে করার আশ্বাস দেন। তবে পরে সেই প্রতিশ্রুতি রক্ষা না করে আত্মগোপনে চলে যান বলে অভিযোগ উঠেছে।

কুমিল্লা জেলা পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১১ জুন) জিসান মিয়া প্রধান নিজেই আত্মগোপনে যান। পরে তার চাচাতো ভাই রাসেল আহমেদের মাধ্যমে থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এদিকে, জিসানের উদ্ধারের খবর পাওয়ার পর শুক্রবার রাতে ওই তরুণী বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় ধর্ষণ এবং ভ্রূণ নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান গণমাধ্যমকে জানান, নিখোঁজ হিসেবে প্রচারিত শিবির নেতাকে উদ্ধার করা হয়েছে এবং তাকে কেউ অপহরণ করেনি।

তিনি বলেন, এক নারীর সঙ্গে প্রতারণামূলক ঘটনার জেরে জিসান আত্মগোপনে ছিলেন। ওই নারী তার বিরুদ্ধে মামলা করেছেন এবং মামলায় ভ্রূণ নষ্টসহ একাধিক অভিযোগ উত্থাপন করেছেন।

এর আগে শুক্রবার রাত ১০টার দিকে লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে জিসান মিয়া প্রধানকে উদ্ধার করে লাকসাম ক্রসিং থানা পুলিশ।

অভিযুক্ত জিসান মিয়া প্রধান বর্তমানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সংগঠনটির কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতিও ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

মাটি ব্যবসায়ীদের বেপরোয়া গাড়ি চলাচলে নষ্ট হচ্ছে কাঁচাপাকা রাস্তা

বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে দিতে বাঘারপাড়া বণিক সমিতিকে প্রজেক্টর উপহার দিলেন ডা. ইনামুল কবির

আবারও বাড়ল স্বর্ণের দাম

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বহাল

দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

মুখে দাড়ি থাকায় ভারতে মুসলিম ফেরিওয়ালাকে হত্যা

লালমনিরহাটে বিএসএফের পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও গ্রামবাসী

ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত

প্রধানমন্ত্রী এখন কক্সবাজারে

বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট পেল কানাডা

প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু যুক্তরাষ্ট্রের

‘অপহরণ নয়, আত্মগোপনে ছিলেন সেই শিবির নেতা’

বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার আর নেই

আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের পর্দা উন্মোচন

চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের সমাবেশ আজ

টিভিতে আজকের খেলার সূচি

অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন অক্ষয় কুমার

আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

তীব্র গরমে প্রাণ জুড়াচ্ছে তালের শাঁস

X